কারেন্ট টাইমসঃ ‘সহায়ক প্রযু্িক্তর ব্যবহার অটিজম বৈশিষ্ট্য সম্পন্নদের অধিকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বিশ্ব অটিজম দিবস পালিত হচ্ছে। বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে চট্টগ্রাম নার্সিং কলেজের উদ্যেগে বিশ্ব অটিজম দিবস পালিত হয়।
আজ মঙ্গলবার (২ এপ্রিল) সকালে চট্টগ্রাম নার্সিং কলেজের সকল শিক্ষক, কমকর্তা -কমচারী ,ছাএ/ ছাএীদের নিয়ে এক র্যালী বের করা হয়। র্যালীটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং প্রবর্ত্তক মোড় ঘুরে চট্টগ্রাম নার্সিং কলেজে এসে শেষ হয়। এর পরে কলেজ অডিটরিয়ামে এক আলোচনা সভা প্রিন্সিপাল বাসন্তী রানী রায এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, ছাএ/ছাএীদেরদের পক্ষে সাব্বির আহমেদ খান এবং হাজেরা আক্তার বর্ণা। শিক্ষকদের পক্ষে সন্তোয কুমার রুদ্র, মেরী চৌধুরী, রোমেনা আক্তার, রঞ্জু রানী শীল। সভায় দেশের অটিজম বা প্রতিবন্ধীদের ভাতাসহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।
বক্তারা বলেন, ‘সহায়ক প্রযু্িক্তর ব্যবহার অটিজম বৈশিষ্ট্য সম্পন্নদের অধিকার’ এই প্রতিপাদ্যের বিষয় নিয়ে নিজ নিজ বক্তব্য তুলে ধরে বলেন, সবাই স্বতঃস্ফূর্ত ও জাকজমকপূর্ণভাবে দিবসটি উদযাপন করতে পেরে আনন্দিত ও গর্বিত।
এই প্রতিপাদ্যের যুগোপযোগী সমাজের প্রতিটি স্তরে তাদের সম অধিকার প্রতিষ্ঠা করতে সহায়ক প্রযু্িক্তর ব্যবহার অটিজম বৈশিষ্ট্য সম্পন্নদের অধিকার বাস্তবায়নে সকলের এগিয়ে এসে দেশ ও জাতির কল্যানে সরকারের হাতকে প্রসারিত করার জন্য সকলের কাছে আহ্বান জানান। সভা পরিচালনা করেন চট্টগ্রাম নার্সিং কলেজের প্রভাযক সন্তোয কুমার রুদ্র।
