কামরুল ইসলাম দুলুঃ মজুরি কমিশন, গ্রাচুইটি, পিএফ’র টাকা প্রদানসহ ৯ দফা দাবিতে আজ বুধবারও সকাল ৬টা থেকে রাষ্ট্রায়ত্ত পাটকলে টানা ৭২ ঘণ্টার মিল ধর্মঘট চলছে। প্রশাসনের আশ্বাসে শ্রমিকরা অবরোধ স্থগিত করলেও টানা ৭২ ঘন্টার কলকারখানর ধর্মঘট চলছে। আজও শ্রমিকরা কাজে যোগ দেয়নি।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে উপজেলার হাফিজ জুট মিলস, গুল আহম্মদ জুট মিলস, আর আর জুট মিল গালফ্রা হাবিব এবং এম.এম জুট মিলস এর হাজার হাজার শ্রমিকরা রাজপথে মিছিল ও সমাবেশ অব্যাহত রেখেছে। সকালে লাল পতাকা ও লাঠি মিছিল করেছে শ্রমিকরা।
মিছিলটি মিল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পদক্ষিণ করে আবার মিল এ গিয়ে শেষ হয়। সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিকরা জানান, বিগত চার বছর ধরে বিজেএমসি মজুরি কমিশনসহ শ্রমিকদের দাবি পূরণের কথা বললেও তা বাস্তবায়ন করেনি। এছাড়া বকেয়া মজুরি, পিএফ’র টাকা প্রদান ও বদলি শ্রমিকদের স্থায়ীকরণের বিষয়ে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।
এ কারণে দাবি আদায়ে অবরোধ-ধর্মঘটের কর্মসূচি দেওয়া হয়। পাটকলগুলোতে শ্রমিকদের ৮ সপ্তাহের মজুরি ও কর্মচারীদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে। আর্থিক সঙ্কটে কাঁচা পাট কিনতে না পারায়, পাটকলগুলোতে উৎপাদনে ধস নেমেছে।
টানা ৭২ ঘন্টার কারখানা ধর্মঘট চলছে। এদিকে স্রমিকদের আন্দোলনকে ঘিরে সকাল থেকে হাফিজ জুট মিলস এলাকায় ব্যাপাক নিরাপাত্তা ব্যাবস্থা জোরদার করা হয়। সীতাকুণ্ড মডেল থানা এবং শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে। মহাসড়ক ও মিল এলাকায় যেকোন ধরণের অপ্রিতিকর ঘটনা এড়াতে জলকামান ও সাজোয়া যান প্রস্তুত রাখা হয়।
