সিটি নিউজ,চট্টগ্রাম : শনিবার ৬ এপ্রিল বিকেল সাড়ে ৩টায় দৈনিক আজাদী ও দৈনিক সমকালের চন্দনাইশ প্রতিনিধি সাংবাদিক শহিদ উদ্দীন চৌধুরী স্মরণে শোকসভা অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কেবি আবদুছ সাত্তার মিলনায়তনে অনুষ্ঠিতব্য শোকসভার আয়োজন করেছে চন্দনাইশ মিডিয়া ক্লাব-চট্টগ্রাম। শোকসভা ও দোয়া মাহফিলে চন্দনাইশের বিভিন্ন জনপ্রতিনিধি, সাংবাদিক, শুভাকাঙ্খীসহ সর্বস্থরের জনসাধারণ উপস্থিত থাকবেন।
শোকসভায় নির্ধারিত সময়ে সবাইকে উপস্থিত হওয়ার জন্য চন্দনাইশ মিডিয়া ক্লাব-চট্টগ্রামের সভাপতি জামসেদ রেহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এম এ হোসাইন অনুরোধ জানিয়েছেন।-বিজ্ঞপ্তি
