সিটি নিউজঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশন ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর এ.কে.এম.জাফরুল ইসলাম ইন্তেকাল করেছেন।(ইন্না:….. রাজেউন) ।
বুধবার বিকেল ৫:৪০ মিনিটে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আগামীকাল বৃহস্পতিবার বাদে আছর নগরীর প্যারেড ময়দানে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে শায়িত করা হবে।
এদিকে চসিক মেয়র, প্যানেল মেয়র, কাউন্সিলরগন এবং কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীদের শ্রদ্ধাঞ্জলির জন্য মরহুমের কফিন ওইদিন দুপুর ১২টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রধান কার্যালয়ে রাখা হবে।
নগরীর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর এ.কে.এম জাফরুল ইসলাম এর মৃত্যুতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীনসহ চসিক প্যানেল মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর এবং চসিক কর্মকর্তা-কর্মচারীগন গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপণ করেন।
রাজনৈতিক জীবনে আমৃত্যু পশ্চিম বাকলিয়া ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা:শাহাদাত হোসেন ও সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান।
