মাদক, জঙ্গীবাদ ও দূর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে-মেয়র নাছির

0

সিটি নিউজ ডেস্ক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেন, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ ও দূর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদকাসক্ত ব্যক্তি পরিবার ও সমাজের কাউকে সম্মান করেনা। তার শেষ পরিণতি মৃত্যু। পৃথিবীতে কোথাও কোন কিছু একেবারে নির্মূল করতে পারে না। আমরা আইনশৃংখলা বাহিনীর সহায়তায় মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ ও দূর্নীতিকে সহনীয় পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করছি।

মেয়র বলেন সমাজে নীতি-নৈতিকতা ও সামাজিক-পারিবারিক বন্ধন নষ্ট হয়ে গেছে। তাই সামাজিক ও পারিবারিক বন্ধন ফিরিয়ে আনতে সমাজের বয়োজ্যেষ্ট ও সামাজপতিদের দায়িত্ব নিয়ে এগিয়ে আসার আহবান জানান মেয়র। দূর্নীতির প্রসঙ্গে মেয়র বলেন ব্যক্তিগত উচ্চবিলাসিতা দূর্ণীতির প্রধান কারন।

বর্তমান সরকার চাকুরীজীবিদের যে বেতন কাঠামো নির্ধারণ করেছেন সে বেতন দিয়ে শ্রেনীগতভাবে সুন্দর জীবন যাপন করা সম্ভব। মেয়র বলেন অপরাধী নয় অপরাধকে আমরা ঘৃনা করি। তিনি মাদক ব্যবসায়ী, জঙ্গী, মাদকাশক্ত ও সন্ত্রাসী যে দলেরই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।

মেয়র আরো বলেন, সিটি কর্পোরেশনের কাজ হলো রাস্তাঘাট নির্মান ও সংস্কার, পরিস্কার-পরিচ্ছন্নতা ও আলোকায়ন। এর বাইরেও চসিক স্বাস্থ্য ও শিক্ষাখাতে সেবা দিয়ে যাচ্ছে। চসিক এ দুটি সেবায় বছরে প্রায় ৫৬ কোটি টাকা ভর্তুকি দিয়ে যাচ্ছে। অথচ নগরবাসী যেখানে চসিককে ৭০ কোটি টাকার হোল্ডিং ট্যাক্স দেয়ার কথা সেখানে সর্বোচ্চ ৪০ কোটি টাকা ট্যাক্স আদায় হচ্ছে ।

তিনি বলেন গত ৪ বছরে নগরীতে ৬ হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে এর মধ্যে কিছু কিছু প্রকল্প এখনও বাস্তবায়নাধীন রয়েছে। এ সমস্ত প্রকল্পের কাজ বাস্তবায়িত হলে আগামী ডিসেম্বর মাসের মধ্যে চট্টগ্রাম নগরীতে উন্নয়ন কাজ দৃশ্যমান হবে বলে তিনি জানান। তিনি বাংলাদেশের কোথায় কি হচ্ছে তা বিবেচনায় না এনে আমাদের চট্টগ্রামকে নিরাপদ, নান্দনিক ও পরিবেশ বান্ধব চট্টগ্রাম হিসেবে গড়ে তোলার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

মঙ্গলবার ৩০ এপ্রিল দুপুরে একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে পূর্ব মাদারবাড়ী ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ ও দূর্নীতি বিরোধী সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে মেয়র এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. মাজহারুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চসিক আইনশৃংখলা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর এইচ এম সোহেল।

সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর নিলু নাগ, সদস্য সচিব নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফিয়া আখতার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক এমদাদুল ইসলাম। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের, সাবেক চসিক প্যানেল মেয়র রেখা আলম চৌধুরী,সাবেক কাউন্সিলর জহির আহমদ চৌধুরী, স্পেশাল ম্যাজিষ্ট্রেট যুগ্ম জেলা জজ জাহানারা ফেরদৌস,বীর মুক্তিযোদ্ধা অমল মিত্র, সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম ফজলুর রহমান ফারুকী, রাজনীতিক সালাউদ্দিন ইবনে আহমদ ও মোহাম্মদ শাহীন চৌধুরী, প্রধান শিক্ষক আলী আকবর, প্রধান শিক্ষক আজাদ হোসেন,আবদুল মতিন সর্দার,আমিনুল ইসলাম সর্দার,জহির আহমদ,চিত্র নায়ক পঙ্কজ বৈধ্য সুজন, ইলিয়াছ সওদাগরসহ আরো উপস্থিত ছিলেন প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.