সিটি নিউজ ডেস্ক,চট্টগ্রাম : রংধনু ফাউন্ডেশনের ইভেন্ট “ঈদের খুশি” এর ষষ্ঠ পর্বের দ্বিতীয় দিন চট্টগ্রামের আগ্রাবাদের লাকী প্লাজা শপিং সেন্টারে মঙ্গলবার ২১ মে অনুষ্ঠিত হয়েছে।
২য় ভাগে পথশিশুরা লাকী প্লাজা শপিং সেন্টার থেকে কাপড় কিনেছে। তারা সাধারণ মানু্ষের মতই পছন্দমত কাপড় কিনেছে। তাদের উচ্ছ্বাস ছিল অন্যরকম। সবসময়ের মত এবারও পরিচিত পথশিশুদের কাপড় দেওয়া হয়েছে। আশার কথা হলো তাদের বেশিরভাগই ঘরমুখো। অনেকে সরকারী প্রাইমারি স্কুলগুলোতে পড়াশোনা করছে। তাছাড়া রংধনু ফাউন্ডেশনের এই বাচ্চাগুলোকে নিয়ে দীর্ঘমেয়াদী কার্যক্রমের আওতাই আনার পরিকল্পনা রয়েছে।
রংধনু ফাউন্ডেশনের সিনিয়র মেম্বার এবং এডমিনিস্ট্রেটর মাহমুদুল হাসান প্রতিবেদককে জানিয়েছেন,” আসলে আমরা তাদের বুঝাতে সফল হয়েছি যে, প্রত্যেকবারই আমরা তাদের সাথে নিয়ে শপিং করব। কিন্তু আমাদের ইচ্ছে আছে, এদের মধ্যে থেকে কিছু বাচ্চাকে রংধনু ফাউন্ডেশনের স্কলারশীপের আওতায় আনা। ইতোমধ্যে ৩ জন মেধাবী শিক্ষার্থী স্কলারশীপের আওতায় পড়াশোনা করছে। তাই এদেরও আমরা দীর্ঘমেয়াদী সুবিধা দিতে চাই।” তাছাড়া সিনিয়র মেম্বার মাহমুদুর রহমান তুহিন বলেছেন,”তীব্র রোদে কাজ করতে কষ্ট হলেও বাচ্চাগুলোর হাসি দেখলেই সব কষ্ট ভুলে যাই”।
রংধনু ফাউন্ডেশনের ফাউন্ডার সাঈদ ইমরান হতে জানাযায় এই কার্যক্রম ৩১ মে পর্যন্ত চলবে।দ্বিতীয় দিনের কার্যক্রমে উপস্থিত ছিলেন জেনারেল মেম্বার রেহেনুমা এবং মাজহারুল হক,আজীবন মেম্বার নুসরাত জাহান, সিনিয়র মেম্বার মাহমুদুর রহমান এবং মাহমুদুল হাসান, ফাউন্ডিং মেম্বার তানিয়া সুলতানা এবং আকিব আসিফ, ফাউন্ডার সাঈদ ইমরান প্রমুখ। ইভেন্ট “ঈদের খুশি-২০১৯” এর রেডিও পার্টনার “রেডিও ফূর্তি ৮৮.০০ এফ এম “।
