সিটিনিউজবিডি : সিনেমায় ডাক পেয়েছেন রোনালদো। যদিও ফুটবলের সেরা বিজ্ঞাপন, সিআর সেভেন এই ছবিতে সুযোগ পেয়েছেন তার নতুন বাড়ির সুবাদেই। ছবির নাম ‘দ্য ম্যানিপুলেটর’। নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে সদ্যই একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন রোনালদো। শ্যুটিংয়ের জন্য ওই বাড়িই পছন্দ করেছেন স্করসেসির।
রোনালদো জানিয়েছিলেন যে, চলতি বছরের শেষেই তাকে নিয়ে একটি তথ্যচিত্র আসতে চলেছে। এবার চলচিত্রেও বাজিমাত করতে প্রস্তুত এই তারকা ফুটবলার।
যদিও লাইট-ক্যামেরা-অ্যাকশন রোনালদোর কাছে নতুন কিছু নয়। মাদ্রিদের রাস্তায় মাঝেমধ্যেই তাকে বিভিন্ন সাজে সাধারণ মানুষকে বিনোদন দিতে দেখা গিয়েছে। ছদ্মবেশী রোনাল্ডো প্রতিবারই মানুষকে বোকা বানিয়েছেন। অভিনয়টা একটু-আধটু জানাই আছে তার।
এদিকে, সিনেমাপ্রেমীদের কাছে আলাদা করে স্করসেসির পরিচয় দেওয়ার দরকার পড়ে না। অস্কার জয়ী মার্কিনি এই পরিচালকের ঝুলিতে ‘ট্যাক্সি ড্রাইভার’, ‘রেগিং বুল’, ‘দ্য অ্যাভিয়েটর’, ‘দ্য ডিপার্টেড’, ‘দ্য উল্ফ অফ ওয়াল স্ট্রীট’ ও ‘শাটার আইল্যান্ড’-এর মতো ছবি রয়েছে।
