সীতাকুণ্ডে কাভার্ডভ্যান কেড়ে নিল স্কুল ছাত্রীর প্রাণ

0

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে কাভার্ডভ্যান চাপায় রাত্রি দাস (১১) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।নিহত রাত্রি দাস উপজেলার বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ও স্থানীয় সুভাষ চন্দ্র দাসের মেয়ে। শুক্রবার (২৪ মে) বিকেল ৪টার দিকে বাঁশবাড়িয়াস্থ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে

জানা যায়, সীতাকুণ্ড সদরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল রাত্রি। আজ (শুক্রবার) বিকেলে বাঁশবাড়িয়ায় নিজ বাড়িতে ফেরার পথে রাস্তা পার হতে গিয়ে কাভার্ডভ্যান চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার এসআই জুলফিকার হোসেন। আইনগত প্রক্রিয়া শেষে লাশটি তার পারিবারেরর কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.