পথশিশুদের মাঝে ঈদ পোষাক বিতরণ করলেন রংধনু ফাউন্ডেশন

0

সিটি নিউজঃ পথশিশু, এতিমশিশু, অসহায় মেধাবী ছাত্র-ছাত্রী এবং সিকিউরিটি গার্ড-পরিচ্ছন্নতা কর্মীর সন্তানদের ঈদের পরিপূর্ণ আনন্দ উপভোগ করার সুযোগ দিলো রংধনু ফাউন্ডেশন। ২০১৪ সাল থেকে হয়ে আসা “ঈদের খুশি” নামক ইভেন্ট এর মাধ্যমে অগণিত পথশিশু নতুন জামা পেয়েছে।

এই ইভেন্টের মূল উদ্দেশ্য হলো, সমাজের আর ১০ টা বাচ্চা যেমন শপিং এ গিয়ে কেনা- কাটা করে ঠিক এই শিশুরাও শপিং এ গিয়ে কেনাকাটা করবে ।

বিশেষ করে পথশিশুরা কখনোই শপিং সেন্টারে প্রবেশ করতে পারে না । সবসময়ের মত ২০১৯ সালেও রংধনু ফাউন্ডেশন অসহায় পথশিশুদের শপিং সেন্টারে নিয়ে গিয়ে তাদের পছন্দমত কাপড় কেনার সুযোগ করে দেয়।

রংধনু ফাউন্ডেশন যাত্রা শুরু করে ২০১৩ সালের ১৬ ডিসেম্বর। তারা চান, ঈদের খুশি যেন সমাজের সকল স্থরের শিশুদের মধ্যে ছড়িয়ে যায়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.