সিটিনিউজবিডি : বিরাট কোহলিকে মন দিলেন আরও এক বলিউড সুন্দরী। সেই বলিউড সুন্দরী হচ্ছেন আলিয়া ভাট। বলিউডে কান পাতলে এখন শোনা যাচ্ছে এমনই গুঞ্জন।
বিরাট কোহলি ও আনুশকা শর্মার সম্পর্কের কথা আমরা সকলেই জানি। তবে এবার বোধহয় ভারতের এই ক্রিকেটারকে হৃদয়দান করলেন বলিউডের এই সুন্দরী।
বিরাটের রূপে-গুণে মুগ্ধ ২২ বছর বয়সী এই অভিনেত্রী। তিনি জানান, ‘বিরাট একজন সেনসেশনাল পারফরমার। তাকে দেখে আমি মুগ্ধ। তার ব্যাটিংয়ের ক্ষমতা অসাধারণ।’ তিনি আরও জানান, ‘দশ জন ‘হ্যান্ডসাম’ ক্রিকেটারদের তালিকায় একেবারে প্রথম সারিতেই থাকবেন বিরাট। তাকে দেখে অনেক মেয়ে অজ্ঞান হয়ে যায়। আর সেই পরিস্থিতি বিরাট ভালোই সামলায়!’
তবে বিরাটকে দেখে আলিয়া কখনও অজ্ঞান হয়েছিলেন? এ প্রশ্নের উত্তর অবশ্য মুচকি হেসে এড়িয়ে গিয়েছেন বলিউডের এই অভিনেত্রী। তবে আলিয়ার এই মন্তব্য নিয়ে এখনও কিছু বলেননি ‘বিরুষ্কা’ জুটি।
