মানিক চৌধুরীর ৩৯তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা

0

সিটি নিউজঃ আমরা মুক্তিযোদ্ধার সন্তান-বৃহত্তর চট্টগ্রামের উদ্যোগে  জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগি ৬দফা আন্দোলনের অগ্রদূত ঐতিহাসিক আগরতলা মামলার আসামী ও চট্টগ্রাম আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীনতা পদকপ্রাপ্ত বরেণ্য রাজনীতিবিদ জননেতা বাবু ভূপতি ভূষণ চৌধুরী ওরফে মানিক চৌধুরীর পারিবারিক সমাধিতে ৩৯তম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জানান নেতৃবৃন্দরা।

আজ রবিবার (৩০ জুন) দুপুর ২টায় আমরা মুক্তিযোদ্ধার সন্তান-বৃহত্তর চট্টগ্রামের উদ্যোগে মানিক চৌধুরীর পারিবারিক সমাধিতে ৩৯তম মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা জানান।

এসময় উপস্থিত ছিলেন মহান নেতার জেষ্ঠ্য পুত্র, দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা, আমুস উপদেষ্টা দীপঙ্কর চৌধুরী কাজল, জননেতা মরহুম জহুর আহমদ চৌধুরীর সন্তান, মুক্তিযোদ্ধা পরিবার বর্গের চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী, বঙ্গবন্ধু শিক্ষা ফাউন্ডেশন প্রধান নির্বাহী পরিচালক, আমুস সিনিয়র সদস্য মো. সাজ্জাদ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান-বৃহত্তর চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা সুরজিত দত্ত সৈকত, আমুস বিশ্ববিদ্যালয় সহ-সভাপতি মো. মঈনুল, ইউপি সদস্য শ্রী ধর, বিপ্লব দাশ গুপ্ত, নূর মোহাম্মদ প্রমুখ।

নেতৃবৃন্দরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আকুল আবেদন এই মহান নেতার নামে চট্টগ্রামে কোন স্কুল, কলেজ, রাস্তা, ব্রীজ করার জন্য জোর দাবি জানাই। যার আত্মত্যাগে এই স্বাধীন বাংলাদেশ। কিন্তু আজ এই মহান নেতার মৃত্যুবার্ষিকীতে পটিয়া আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের পক্ষ থেকে কোন কর্মসূচি নেই। পরিশেষে শ্রদ্ধা নিবেদন শেষে মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা ও তাঁর আত্মার শান্তি এবং তাঁর পরিবারের সদস্যবর্গের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.