চট্টগ্রামে অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেফতার

0

সিটি নিউজঃ নগরীর কোতোয়ালী থানার সিআরবি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে অস্ত্রশস্ত্রসহ ৪ছিনতাইকারীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে ১টি পাইপগান, ২ রাউন্ড কার্তুজ, ১টি চাইনিজ কুড়াল ও ২টি চাপাতি উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো নোয়াখালী কোম্পানিগঞ্জের মৃত আব্দুল মালেক প্রকাশ বাদশা মিয়ার ছেলে মো. রবিউল ইসলাম প্রকাশ চাকমা রুবেল (২৮), ভোলা উত্তর দিঘলদি সাইক্লোন সেন্টারের জালু বেপারির বাড়ির মৃত আলী আবছারের ছেলে মো. বেলাল হোসেন (২২), কুমিল্লা মুরাদ নগরের মো. আলী হোসেনের ছেলে মো. দ্বীন ইসলাম (২৬) ও কুমিল্লা দেবীদ্বারের মো. আবুল বশরের ছেলে মো. সুমন প্রকাশ ফারুক প্রকাশ ভাগিনা ফারুক (২৫)।

সোমবার (১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমানের নির্দেশনায় ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) আসিফ মহিউদ্দীনের তত্ত্বাবধানে পুলিশ অস্ত্রসহ এই ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতার ৪ জনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.