ইরানের সঙ্গে লেনদেন বন্ধ করবে না ভারত

0

সিটি নিউজ ডেস্ক : ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর বলেছেন, তেহরানের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করবে না তার দেশ।

তিনি গতকাল বুধবার রাজধানী নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে এ কথা ঘোষণা করেন বলে ইরানি গণমাধ্যমে বলা হয়েছে।

আমেরিকা ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে ভারতের ওপর চাপ সৃষ্টি করেছে কি না- এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে জয়শঙ্কর বলেন, ইরান-ভারত ঘনিষ্ঠ সম্পর্ক তৃতীয় কোনো দেশের কারণে ক্ষতিগ্রস্ত হবে না।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সরাসরি বলেন, নয়াদিল্লি তেহরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেন বন্ধ করবে না।

জয়শঙ্কর এমন সময় এসব কথা বললেন যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে তার সঙ্গে আলোচনায় বসতে বাধ্য করার জন্য তেহরানের ওপর সর্বাত্মক চাপ সৃষ্টি করেছে। ট্রাম্প ২০১৮ সালের ৮ মে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরানের পরমাণু সমঝোতা থেকে ওয়াশিংটনকে বের করে নেন এবং একই বছরের নভেম্বরে তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে শুরু করেন।

মার্কিন প্রেসিডেন্ট বিশ্বের দেশগুলোকে এই বলে সতর্ক করে দিয়েছেন যে, কোনো দেশ যদি ইরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেন করে তাহলে সেদেশকেও নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.