সিটি নিউজঃ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, একমাত্র আওয়ামী লীগ সরকার জনগণের চিন্তা করে। শেখ হাসিনার সরকার জনগণের জীবন মান উন্নয়নে কাজ করছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশ ও দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়।
তিনি বলেন, তৃণমূলে আওয়ামী লীগকে সুসংগঠিত করে উন্নয়নের যাত্রা অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আর এ লক্ষে সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আজ ২৮ জুলাই ২০১৯ ইং (রবিবার) সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে শোকের মাস আগস্টকে সামনে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
বর্ধিত সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ মাসব্যাপী শোকের মাস আগস্ট পালন (আলোচনা সভা, দোয়া মাহফিল ও রক্তদান কর্মসূচী) করার সিদ্ধান্ত গ্রহণ। চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে ১৫ আগস্ট ব্যাপক কর্মসূচীর মাধ্যমে পালন করার সিদ্ধান্ত হয়। যে সকল উপজেলায় আওয়ামী লীগ দলীয় কার্যালয় নেই, সে সকল উপজেলায় আগামী ২ মাসের মধ্যে দলীয় কার্যালয় প্রতিষ্ঠা করতে হবে। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওতাধীন বিভিন্ন উপজেলায় আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন সম্পন্ন করে মুন্ড ২০ দিনের জেলা আওয়ামী লীগ বরাবরে ফেরৎ দেয়ার আহবান জানান।
সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী, সহ-সভাপতি এড: এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি আবু সাঈদ, সাংগঠনিক সম্পাদক এড: জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, আইন সম্পাদক এড: মির্জা কছির উদ্দিন, শ্রম সম্পাদক খোরশেদ আলম, দপ্তর সম্পাদক আবু জাফর, শিক্ষা সম্পাদক বোরহান উদ্দিন এমরান, প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরী, ক্রীড়া সম্পাদক গোলাম ফারুক ডলার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: তিমির বরণ চৌধুরী, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবদুল মোতালেব সিআইপি,
পটিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ ক ম শামসুজ্জামান, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: মোকারম চেয়ারম্যান, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এ মালেক, বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সদস্য দেবব্রত দাশ, মোস্তাক আহমদ আঙ্গুর, সৈয়দ জামাল আহমদ, ছিদ্দিক আহমদ বি.কম, মাহবুবুর রহমান সিবলী, শাহিদা আক্তার জাহান, বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগ আহবায়ক জহুরুল ইসলাম জহুর, চট্টগ্রাম দক্ষিণ জেলা তাতীলীগ আহবায়ক দিদারুল আলম, দক্ষিণ জেলা যুব মহিলা লীগ নেত্রী কামরুন নাহার, দিপু সেন প্রমুখ।
