রাউজানে ৫শ লিটার চোলাই মদসহ আটক ২

0

নেজাম উদ্দিন রানা, রাউজানঃ রাউজানে ৫৫০ লিটার চোলাই মদসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন কর্ণফুলি থানার বড় উঠান ইউনিয়নের দৌলতপুর গ্রামের মীরপাড়া এলাকার মোজাম্মেল ডাক্তারের বাড়ির মৃত জালাল আহমেদের পুত্র মো. এরশাদ (৩৫) ও আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের আলী চান মিস্ত্রির বাড়ির মৃত আহম্মদ ছাফার পুত্র বাস চালক আব্দুল মালেক ওরফে মানিক (৩২)। গত ২৭ জুলাই শনিবার রাত আনুমানিক ১০ টার দিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের শেখ কামাল কমপ্লেক্সের সামনে থেকে তাদের আটক করা হয়।

রাউজান থানার অফিসার ইনচার্জ কেফায়েত উল্লাহ বলেন, মিনিবাসে করে চোলাই মদ পাচার করে নিয়ে যাওয়ার সংবাদ পেয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের শেখ কামাল কমপ্লেক্সের সামনে মিনিবাসে একটি মিনিবাসে (কক্সবাজার-জ-১১০০৩২) তল্লাশি চালিয়ে ৫৫০টি (১১ বস্তা) স্যালাইনের প্যাকেট ভর্তি চোলাই মদসহ দুইজনকে আটক করা হয়।

এ সময় পুলিশের উপস্থিতি দেখে মুছা নামের এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। আটককৃতদের বিরুদ্ধে রাউজান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর পর তাদের আদালতে সোর্পদ করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.