ভারতে বুদ্ধিজীবীদের বিরুদ্ধে মামলা

0

সিটি নিউজ ডেস্ক : ভারতজুড়ে মুসলিমদের ওপর নির্যাতন ও জয় শ্রীরাম স্লোগান দিয়ে মানুষ হত্যার বিরুদ্ধে পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছিলেন দেশটির ৪৯ জন বিভিন্ন অঙ্গনের বুদ্ধিজীবী। এবার সেই বুদ্ধিজীবীদের বিরুদ্ধে বিহারের আদালতে মামলা দায়ের হয়েছে।

শনিবার বিহার আদালতে মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে এই মর্মে পিটিশন দাখিল করেছেন এক আইনজীবী। এ খবর দিয়েছে ভারতের টাইমস অব ইন্ডিয়ার বাংলা গণমাধ্যম এই সময়।

ধর্মীয় ভাবাবেগে আঘাত, রাষ্ট্রদ্রোহিতাসহ কয়েকটি ধারায় যাতে এই বুদ্ধিজীবীদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়, পিটিশনে সেই আবেদন জানিয়েছেন ওই আইনজীবী। পিটিশনে সাক্ষী করা হয়েছে কঙ্গনা রানাওয়াত, মধুর ভাণ্ডারকর, বিজয় অগ্নিহোত্রীদের। এরাই ৬১ জন মিলে পাল্টা চিঠি মোদির সমর্থনে চিঠি লিখেছিলেন। অভিযোগ, ৪৯ জনের ওই চিঠিতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। নরেন্দ্র মোদির কাজকেও ছোট করা হয়েছে। আদালত সূত্রে খবর, আগামী ৩ আগস্ট বিহার আদালতে এই মামলার শুনানি হবে।

উল্লেখ্য, মোদিকে লেখা চিঠিতে বলা হয়েছে, দেশজুড়ে গোমাংস খাওয়া নিয়ে রাজনীতি হচ্ছে, জয় শ্রীরাম না-বলায় পেটানো হচ্ছে। এমনকী হত্যা পর্যন্ত করা হচ্ছে। বারবার এটা হওয়া উচিত নয়।

অপর্ণা সেন সাংবাদিক সম্মেলনে প্রশ্ন তোলেন, কেন অন্য ধর্মের মানুষকে জোর করে ‘জয় শ্রীরাম’ বলানো হচ্ছে? আমি একজন হিন্দু। আমাকে যদি জোর করে এখন আল্লাহু আকবর বলতে বাধ্য করা হয়, তা হলে কি আমার ভালো লাগবে?

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.