সিটি নিউজঃ বন্দর নগরী চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন সিনেমা প্যালেস এলাকায় অভিযান চালিয়ে ৪শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি মোটর সাইকেলসহ ২ জন আসামীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত আসামী হলো মোহাম্মদ নুর (২৮), পিতা-হাবিবুল্লাহ, মাতা-রহিমা খাতুন, সাং-মোলভী পাড়া, হাবিবুল্লার বাড়ী, ওয়ার্ড নং-০৮, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার, মোঃ আল-আমিন প্রকাশ তুহিন(২২), পিতা-সাহেব আলী, মাতা-আনোয়ারা বেগম, সাং-ইসলামপুর, সাহেব আলীর বাড়ী, ওয়ার্ড নং-০২, থানা-ভূজপুর, জেলা-চট্টগ্রাম।
আজ ২৯ জুলাই সোমবার চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন সিনেমা প্যালেস এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো কক্সবাজার জেলার টেকনাফ এলাকা হতে কম দামে ক্রয় করে চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে মোটর সাইকেল যোগে বেশি দামে বিক্রয় করে আসছিল । গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে।
