সিটি নিউজঃ আনোয়ারা থানার বাসিন্দা মোহাম্মদ আবুল হাসেমকে রাউজান থানার একটি মামলায় শহর থেকে গ্রেফতার করে রাউজান নিয়ে গিয়ে পুলিশ নির্যাতন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে আবুল হাসেমের স্ত্রী রুবি আকতার চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কাছে অভিযোগ দিয়েছেন।
পুলিশী নির্যাতনে জর্জরিত হাসেমকে আদালতে প্রেরণ করলে আদালত তাকে কারাগারে প্রেরণ করার আদেশ দেন। রুবি আকতার জানান, বর্তমানে দুই শিশু সন্তান ও পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভূগছেন তিনি।
