জাহাঙ্গীর আলম বিএনপির নিবেদিত প্রাণ ছিলেনঃ শাহাদাত
সিটি নিউজঃ চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেন বলেছেন, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম বিএনপির এক নিবেদিত প্রাণ নেতা ছিলেন। চট্টগ্রামের বিএনপিকে শক্তিশালী সংগঠনে পরিণত করতে তার ভূমিকা ছিল অপরিসীম। তাঁর ত্যাগ, শ্রম ও মেধা’র মধ্য দিয়ে তিনি মানুষের কল্যাণে আজীবন কাজ করে গেছেন।
রাজনীতির মাধ্যমে তিনি এলাকার উন্নয়নে নিজের জীবনকে উৎসর্গ করেছেন। তার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। দলের জন্য তার অবদান বিএনপি আজীবন স্মরণে রাখবে।
তিনি আজ ৬ আগষ্ট মঙ্গলবার বাদে আসর বড় মিয়া মসজিদে ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ড় বিএনপির সাবেক সভাপতি মরহুম জাহাঙ্গীর আলমের দোয়া মাহফিলে মুসল্লিদের উদ্দেশ্যে এ কথা বলেন।
পূর্ব ষোলশহর ওয়ার্ড় বিএনপির এই দোয়া মাহফিলে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম পরিচ্ছন্ন ও সজ্জন মানুষ হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন। আজ তার অনুপস্থিতি আমাদের মাঝে বিরাট এক শূন্যতার সৃষ্টি করেছে। তিনি তার কর্মের মাধ্যমে আজীবন আমাদের মাঝে বেছে থাকবেন। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান বলেন, অত্যন্ত সৎ ও ন্যায়পরায়ণ এ মানুষটি নীতি-নৈতিকতার প্রশ্নে কখনো আপোষ করেননি। রাজনৈতিক জীবনে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় সকলের কাছে তিনি ছিলেন শ্রদ্ধার মানুষ। বর্তমান সময়ে বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে জাহাঙ্গীর আলমের মত নেতার খুবই প্রয়োজন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন
চট্টগ্রাম মহানগর বিএনপির সহ সভাপতি নাজিম উদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, আনোয়ার হোসেন লিপু, গণশিক্ষা বিষয়ক সম্পাদক ইব্রাহিম বাচ্চু, মৎস্যজীবী সম্পাদক মোঃ বখতেয়ার, সহ আপ্যায়ন সম্পাদক আবদুল আজিজ, সহ বানিজ্য সম্পাদক হাসান লিটন, সদস্য মনজুর আলম মনজু, নগর ন্যাপ সভাপতি ওসমান গনি সিকদার, কাউন্সিলর এ কে এম আরিফুল ইসলাম ডিউক, মোহরা ওয়ার্ড বিএনপির সভাপতি জানে আলম জিকু, মরহুম জাহাঙ্গীর আলমের ভাই রফিকুল ইসলাম, ছেলে এডভোকেট রিদুয়ানুল ইমরান ইমু, বিএনপি নেতা মসিউদ্দৌলা জাহাঙ্গীর, হাজী ইলিয়াছ শেকু, ইমরান হোসেন, শওকত আলী, ফজল আজিম মাসুম, নগর যুবদলের সহ সভাপতি ম হামিদ, বিএনপি নেতা এস এম আলমগীর, নুরুল আলম লিটন, শফিকুর রহমান শফি, হাজী মুহিবুল্লাহ, আবছার উদ্দিন, যুবদল নেতা মোরশেদ কামাল, ইস্কান্দর হোসেন, এস এম শফিউল্লাহ মামুন, মোঃ জয়নাল প্রমূখ।
