মহানগর সার্বজনীন বৌদ্ধ বিহারের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন
সিটি নিউজঃ চট্টগ্রাম মহানগরীর মোমিন রোডস্থ চট্টগ্রাম মহানগর সার্বজনীন বৌদ্ধ বিহার পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
আজ বুধবার (৭ আগষ্ট) সকালে বিহার অধ্যক্ষ ভদন্ত বজিরানন্দ মহাথেরর মঙ্গলসূত্র ও ভূমিসূত্র পাঠের মাধ্যমে ২১নং জামালখান ওয়ার্ড কাউন্সিলর চট্টগ্রাম সিটি কর্পোরেশন বর্জ্য ব্যবস্থাপনা স্টান্ডিং কমিটির চেয়ারম্যান শৈবাল দাশ সুমন উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে বিহার পুনঃনির্মাণ কাজের উদ্বোধন ঘোষণা করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জামালখান ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিহার পরিচালনা ও উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়া, উপদেষ্টা মন্ডলীর সদস্য স্বদেশ কুসুম চৌধুরী, বিনয় ভূষণ বড়ুয়া, প্রকৌশলী বিধান চন্দ্র বড়ুয়া, অলক বড়ুয়া বিটু, মাদল বড়ুয়া মৃদুল, বিহার পরিচালনা কমিটির সম্পাক মন্ডলীর সদস্য উত্তম কুমার বড়ুয়া, প্রনবরাজ বড়ুয়া, জয়ন্ত বড়ুয়া, প্রকৌশলী তীর্থংকর বড়ুয়া, তাপস বড়ুয়া প্রকৌশলী পলাশ বড়ুয়া, রেবা বড়ুয়া, সুবোধ রঞ্জন বড়ুয়া, প্রদীপ কুমার বড়ুয়া, রেখা বড়ুয়া, কবিতা মুৎসুদ্দী, কুমকুম বড়ুয়া, রত্না বড়ুয়া, রমা বড়ুয়া, রাজু বড়ুয়া, সুজন বড়ুয়া, জুয়েল বড়ুয়া, শুভ বড়ুয়া প্রমুখ।
