জাতীয় শোকদিবসে চট্টগ্রামে যান চলাচলে নির্দেশনা

0

সিটি নিউজঃ জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগরীতে যানবাহন চলাচলে দিক নির্দেশনা দিয়েছেন সিএমপি ট্রাফিক বিভাগ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর  বার্ষিকী ও জাতীয় শোক দিবস ১৫ আগস্ট ২০১৯ এর অনুষ্ঠানমালা সুষ্ঠুভাবে উদ্যাপনের জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগ কর্তৃক নিন্ম বর্ণিত নির্দেশিত সড়কে নির্ধারিত সময়ে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবেঃ

 মহানগরীর নুর আহম্মদ সড়ক হতে কাজীর দেউরী মুখী যানবাহন চলাচল (সকাল ৮ টা হতে সকাল ১০ টা পর্যন্ত)।
 স্টেডিয়াম গোল চত্ত্বর হতে কাজীর দেউরী মুখী যানবাহন চলাচল (সকাল ৮টা হতে সকাল ১০ টা  পর্যন্ত)।
 গোলপাহাড় হতে এম এম আলী রোড-এ যানবাহন চলাচল (সকাল ৯ টা হতে সন্ধ্যা ৭ টা পর্যন্ত)।
 প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় (জিইসি ক্যাম্পাস) এর পাশের গলি হতে এম এম আলী রোড-এ যানবাহন চলাচল (সকাল ৯টা হতে সন্ধ্যা ৭ টা পর্যন্ত)।

পার্কিং সমূহের স্থান
১৫ আগস্ট জাতীয় শোক দিবস এর অনুষ্ঠানমালা সুষ্ঠু ও সুন্দরভাবে উদ্যাপনের নিমিত্তে জনস্বার্থে নিন্ম বর্ণিত পার্কি নির্দেশনাগুলো সকল প্রকার যানবাহন চালক ও যাত্রী সাধারণসহ সংশ্লিষ্ট সকলকে মেনে চলার জন্য চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তর বিভাগের পক্ষ থেকে বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে।

জাতীয় শোক দিবস ১৫ আগস্ট ২০১৯ ইং উপলক্ষে শোক র‌্যালিতে অংশগ্রহণের জন্য আগত সকল সরকারী, আধা সরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারীগণের বহনকৃত যানবাহন সমূহ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে সিআরবি ও জামিয়াতুল ফালাহ্ মসজিদ মাঠ পর্যন্ত পার্কিং করার জন্য অনুরোধ করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.