বঙ্গবন্ধু’র সমাধিতে চট্টগ্রাম মহানগর যুবলীগের শ্রদ্ধাঞ্জলি
সিটি নিউজ ডেস্ক : জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগর শাখা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কবর জিয়ারত করেন, বেগম ফজিলাতুননেছা সহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন।
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এম.পি’র নেতৃত্বে জাতির জনকের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, মাহবুবুল হক সুমন, সদস্য নেছার আহমদ, নুরুল আনোয়ার, শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, আজিজ উদ্দিন চৌধুরী, হোসেন সরওয়ারর্দ্দী প্রমুখ।
