মৌলভী ছৈয়দকে মরোণত্তর স্বাধীনতা পুরষ্কার প্রদানের দাবী

0

সিটি নিউজঃ চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী কন্ঠস্বর, দক্ষিণজেলা আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, দেশমাতৃকা ও বঙ্গবন্ধুর জন্য জীবন উৎসর্গকারী জাতীয় বীর, শহীদ মুক্তিযোদ্ধা মৌলভী ছৈয়দের ৪২তম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভা ও শহীদ মৌলভী স্মৃতি সম্মাননা প্রদান অনুষ্ঠান গত ১৯ আগস্ট সন্ধ্যা ৬টায় সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশের সভাপতিত্বে নগরীর সুপ্রভাত স্টুডিও হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নঈম উদ্দীন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব আবুল কালাম চৌধুরী। স্মারক বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী য্বুলীগের প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব সৈয়দ মাহমুদুল হক।

সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় এতে সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক আলহাজ্ব খোরশেদ আলম, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণজেলা মহিলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি শাহিদা আকতার জাহান, গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ, দৈনিক সমকালের ডেপুটি জেনারেল ম্যানেজার সুজিত কুমার দাশ,বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় ধর্মীয় উপ কমিটির সদস্য মাওলানা রবিউল আলম সিদ্দিকী, ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা আবুল বাশার, মুক্তিযোদ্ধা কালাম চৌধুরী, মৃক্তিযোদ্ধা এম.এ.সালাম, অধ্যাপক জিতেন্দ্র লাল বড়ুয়া, রাজনীতিক স্বপন সেন, শ্রমিকনেতা মোঃ কামাল উদ্দীন, সংগঠক দিদার আশরাফী, সাবেক ছাত্রনেতা জসিম উদ্দীন মিঠুন, এম.নুরুল হৃদা চৌধুরী, মুক্তিযোদ্ধা অমর দত্ত, মতিউর রহমান সৌরভ, আবৃত্তিশিল্পী শবনম ফেরদৌসী, সংগীতিশিল্পী অচিন্ত্য কুমার দাশ, নারায়ন দাশ, মাছুমা কামাল, শিক্ষক রুবেল মাহমুদ, মোঃ আইয়ুব আলী, মাওলানা কে.এইচ.এম.তারেক, ছাত্রনেতা রিয়াতুল করিম, জামাল উদ্দীন, কমল দাশ, সুমন চৌধুরী প্রমুখ।

সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বীর মুক্তিযোদ্ধা শহীদ মৌলভী ছৈয়দ ছিলেন আপাদমস্তক একজন দেশপ্রেমিক খাঁটি রাজনীতিবিদ। যিনি মনপ্রাণজুড়ে দেশের মানুষের জন্য বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে গেছেন। ৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর যখন তেমন কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছিলনা তখন মৌলভী ছৈয়দরাই বঙ্গবন্ধু হত্যা মেনে না নিয়ে এ হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য দৃঢ় শপথ ব্যক্ত করে। মৌলভী ছৈয়দ শহর ছাত্রলীগের সভাপতি, দক্ষিণজেলা আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতিসহ আমৃত্যু আওয়ামী রাজনীতিতে অনবদ্য অবদান রেখে গেছেন। বঙ্গবন্ধু হত্যার পর ভারতে অবস্থান পরবর্তী সময়ে যখন বাংলাদেশে পুশব্যাক করা হয়। তখন ঘাতকরা মৌলভী নানাভাবে নির্যাতনের পর যখন চিনতে পারছিলনা তখন সনাক্তের জন্য বাঁশখালী থেকে নিজের পিতাকে এনে পিতার সামনেই মৌলভী ছৈয়দকে স্বাধীনতাবিরোধীরা নির্মমভাবে হত্যা করে।

বঙ্গবন্ধুর জন্য নিজ জীবন বিসর্জন দিয়ে মৌলভী ছৈয়দ আমাদেরকে ঋণী করে গেছেন। যে কখনো শোধযোগ্য নয়। আদর্শ ও দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসেবে শহীদ মৌলভী ছৈয়দকে মরোণত্তর স্বাধীনতা পদক প্রদান করার দাবী জানানো হয়। সভার প্রধান বক্তা বলেন শহীদ মৌলভী ছৈয়দ ছিলেন আমার রাজনৈতিক সহযোদ্ধা। যার সাথে রাজনীতি করতে পেরে আমি নিজেকে গর্ববোধ করি।

শহীদ মৌলভী ছৈয়দের অসীম সাহস আর দেশপ্রেম আজও আমাদেরকে প্রেরণা যোগায় যার রাজনৈতিক প্রজ্ঞা বর্তমানে গবেষণার বিষয়। যিনি শত নির্যাতন, আর কঠিন আঘাতেও স্বাধীনতাবিরোধীদের সাথে কোন আপোষ না করে বঙ্গবন্ধুর জন্য নিজের জীবন উৎসর্গ ইতিহাসের অমর ব্যক্তি হয়ে রয়েছেন। বর্তমানে সুযোগসন্ধানী আর সুবিধাভোগীর রাজনীতির ভিড়ে এরকম একজন শহীদ মৌলভী ছৈয়দের প্রয়োজনীতা অনস্বীকার্য।

মৌলভী ছৈয়দের সঠিক মূল্যায়ন আমরা আজও করতে পারিনি। মৌলভী ছৈয়দরায় বাংলাদেশ আওয়ামীলীগ তথা এদেশের পুনঃজাগরণের কান্ডারী ভূমিকা রেখেছেন। স্মারক বক্তা তার বক্তব্যে বলেন শহীদ মৌলভী ছৈয়দ আমার আতœীয় হলেও সত্যিকার তিনি আমাদের আত্মার আত্মীয়, আদর্শের আত্মীয়। যার সাথে থেকে রাজনীতি করেছে একেবারে ছোটকাল থেকে। শহীদ মৌলভী ছৈয়দের মত বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করতে গিয়ে আমিসহ আমার পরিবারের ৪ জন্য সদস্য কারাগারে ও কারাগারে দীর্ঘদিন নির্যাতনের শিকার হতে হয়েছে। চট্টগ্রাম ষড়যন্ত্র মামলার আসামী হয়ে ফেরারী জীবন বহন করতে হয়েছে।

রাজনৈতিকভাবে কি পেয়েছি বা কি পায়নি সেটা নিয়ে আমি কখনো ভাবিনা। মৌলভী ছৈয়দের মত আমরা আজও তাঁরই আদর্শে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছি। মানুষের কাছে মূল্যায়ন নয় ইতিহাসই একদিন আমাদের কাজের মূল্যায়ন করবে। আমাদের কাছে শহীদ মৌলভী একজন দেশপ্রেমিক রাজনীতির বাতিঘর হিসেবে চির সমুজ্জ্বল হয়ে থাকবে। তিনি শহীদ মৌলভী ছৈয়দকে রাষ্ট্রীয়ভাবে মূল্যায়নের দাবী বর্তমান সরকারের নিকট। সভায় রাজনীতিবিদ খোরশেদ আলমকে শহীদ মৌলভী ছৈয়দ স্মৃতি স্মারক প্রদান করা হয়। সভা শেষে শহীদ মৌলভী ছৈয়দের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন মাওলানা রবিউল আলম সিদ্দিকী।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.