প্রেস বিজ্ঞপ্তি : বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন আলপনা কমিউনিটি সেন্টারে ২১সেপ্টেম্বর সকাল ১১টার সময় উপ-পুলিশ কমিশনার (উত্তর) পরিতোষ ঘোষের সভাপতিত্বে ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাঃ আবদুল জলিল মন্ডল । অনুষ্ঠানে বায়েজিদ বোস্তামী থানার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন। পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ আবছার এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ ।
এরপর উপস্থিত সাধারণ জনগনের নিকট হতে এলাকার সমস্যা নিয়ে বক্তব্য প্রদানের আহ্বান জানানো হয়। উপস্থিত ওয়ার্ড কাউন্সিলর, রাজনৈতিক ব্যক্তিবর্গ, মানবাধিকার কর্মী, সাধারণ জনতা, ছাত্র, সমাজ সেবক, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সমস্যাগুলোর মধ্যে যানজট, ইভটিজিং, চাঁদাবাজি ও মাদক উল্লেখযোগ্য। পুলিশ কমিশনার মহোদয় অভিযোগগুলো শোনেন এবং কিছু কিছু সমস্যা ও অভিযোগ সমাধানের জন্য তাৎক্ষনিকভাবে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। প্রধান অতিথি সকলের উদ্দেশে বলেন বাংলাদেশ পুলিশই একমাত্র প্রতিষ্ঠান যা জনগনের কাছে জবাবদিহিতা ও পরামর্শ গ্রহণের নিমিত্তে “ওপেন হাউজ ডে”র আয়োজন করে। এছাড়াও সকল প্রকারের মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স পুনঃব্যক্ত করেন এবং আসন্ন পবিত্র ঈদ-উল আজহার পরবর্তীতে কোরবানী পশুর বর্জ্য নিস্কাশনে এলাকাবাসীর সহায়তা কামনা করে বলেন পুলিশ জনতা ভাই ভাই এই মেসেজটা আপনাদের দিতে চাই এবং এর বাস্তবায়ন চাই। তিনি আরও বলেন ইতিপূর্বে আমরা আলাপ আলোচনার মাধ্যমে হকারদের সড়িয়ে নিয়েছি। পুনরায় তারা ফুটপাত দখল করলে এবার আর সড়িয়ে নেওয়া হবে না এবার উচ্ছেদ করা হবে।
একে অন্যের প্রতি দোষারোপ না করে সহযোগিতার হাত বাড়ান, সবাই অন্যায় এর বিরুদ্ধে প্রতিবাদ করেন, পুলিশের কাজে সহায়তা করেন তা হলেই আমারা আইন শৃঙ্খলা উন্নতি ঘটাতে পারব এবং শান্তিতে বসবাস করতে পারব। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) শেখ শরীফুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, সহকারী পুলিশ কমিশনার (উত্তর) দীপক জ্যোতি খীসা।
