ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেলেও সরকার উদাসীনঃ ডা. শাহাদাত 

0

সিটি নিউজঃ চট্টগ্রাম মহানগরী সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেছেন, সারাদেশে ডেঙ্গুর প্রকোপ আবারো বৃদ্ধি পেলেও সরকার উদাসীন। কোথায় কোন কার্যকর পদক্ষেপ নেই। সারা দেশে এখন ৬৬ হাজার ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে এবং মৃত্যু হয়েছে ১৪২ জনের।

তিনি বলেন, মহামান্য হাইকোর্ট সিটি কর্পোরেশনের গাফিলতির কারণে ডেঙ্গু রোগে এত মানুষের মৃত্যু হয়েছে উল্লেখ করেছেন। এর দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না। ডা. শাহাদাত হোসেন আরো বলেন, বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়কে ১৮ মাস ২২ দিন যাবৎ অন্যায়ভাবে বন্দী করে রেখেছে। বেগম খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং দেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পাবে।

আজ বুধবার চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাৎ হোসেন নগরীর বাকলিয়া এলাকায় ডেঙ্গু সচেতনতামূলক প্রচারনা চালান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত মহানগর বিএনপি’র উপদেষ্টা ও ১৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী নবাব খান, মহানগর বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এম আই চৌধুরী মামুন, বাকলিয়া থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আতাবুর রহমান শাহিন, নগর ছাত্রদলের সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, নগর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ১৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইউনুস, নগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক আসাদুর রহমান টিপু, বিএনপি নেতা মোহাম্মদ নূরু, আফসার, শ্রমিকদল নেতা মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ ফারুক, ছাত্রদল নেতা মোঃ জহির, ইয়াকুব খান, আব্দুল বারেক, শামীম, নুরুদ্দিন খান, আরমান খান, মামুন প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.