সিটিনিউজবিডি : রাজধানীতে অজ্ঞানপার্টির সদস্য সন্দেহে ১৫ জনকে আটক করেছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার মুনতাসিরুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এছাড়া পৃথক অভিযানে দুই শ’ গ্রাম হেরোইনসহ দুইজনকে আটক করেছে ডিবি। আটক ১৭ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আটকদের নাম জানাতে পারেননি তিনি। এ ব্যাপারে বিস্তারিত জানাতে ডিএমপির মিডিয়া সেন্টারে বুধবার দুপুর ১২টায় প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।
