এ সরকার সামাজিক সুরক্ষাকে অগ্রাধিকার দিচ্ছেঃ ফরিদ মাহমুদ 

0

সিটি নিউজঃ বিশিষ্ট সমাজসেবক ফরিদ মাহমুদ বলেছেন, আমাদের সকল শ্রেনী পেশার নাগরিকের মাথাপিছু আয় বাড়িয়ে জীবনযাত্রার মানোন্নয়ন করতে হবে। দেশের সকল মানুষ শিক্ষিত হলে এ কাজটি সম্ভব হবে। একজনের উপার্জনের উপর নির্ভরশীল হলে তা সম্ভব হবে না। পরিবারের কয়েকজনকে অর্থের যোগান দিতে হবে। তাহলেই আমাদের উন্নতি হবে। আমাদের দারিদ্রতা-অশিক্ষা-চিকিৎসা-বাসস্থানসহ নানা সমস্যা আছে।

তিনি বলেন আমরা ধীরে ধীরে তা কাটিয়ে উঠছি। এ সরকার নাগরিকদের সামাজিক সুরক্ষার বিষয়টি অগ্রাধিকার দিচ্ছে। বিনামূল্যে পড়ালেখার ব্যবস্থা, কারিগরি প্রশিক্ষণ, উপবৃত্তি প্রদান, স্কুলে দুপুরের খাবার ব্যবস্থা, বয়স্কভাতা, মুক্তিযাদ্ধা ভাতা, প্রবীণ নাগরিকদের ভাতা প্রদান, স্বাস্থ্যসেবা, বাড়ী নির্মাণ, একটি বাঢ়ী একটি খামার, আশ্রায়ন প্রকল্প, উদ্যেক্তাদের জন্যে বিনিয়োগসহ অনেক কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। উন্নয়নশীল দেশগুলোর মধ্যে আমরা সবচেয়ে এগিয়ে চলেছি ।

তিন দিনব্যাপী গণেশ পূজার প্রথম দিনে পূজার্থীদের মাঝে প্রসাদ বিতরণ, সন্ধ্যা আরতি, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন ।

মোমিন রোড, ঝাউতলা, সেবক কলোনী শ্রী শ্রী রাধাকৃষ্ণ শালগ্রাম মন্দির ও সমাজকল্যাণ সেবা সংঘের উদ্যোগ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান সর্দার রাম গোপাল। এ সময় উপস্থিত ছিলেন আশরাফুল গনি, ইয়াছিন ভূঁইয়া, সভাপতি বাদল চন্দ্র দাশ, সাধারন সম্পাদক কৃষ্ণ দাশ, সহকারী সর্দার রাজ কাপুর সর্দার, ছোট্টে লাল সর্দার, স্বামী কাপুর সর্দার প্রমুখ। শেষে ফরিদ মাহমুদসহ পরিষদ নেতৃবৃন্দ পূজার্থীদের পাতে প্রসাদ তুলে দেন ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.