বোয়ালখালীতে ১৬ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠলো লাশ

0

 

বোয়ালখালী প্রতিনিধঃ বোয়ালখালীতে নিখোঁজের ১৬ ঘণ্টা পর রূপম বিশ্বাস (৫০) নামের এক ব্যক্তির লাশ ভেসে উঠেছে পুকুরে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে থানা পুলিশ।

আজ শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পূর্ব খিতাপচর গ্রামের সুনীল ডাক্তারের বাড়িতে এ ঘটনা ঘটেছে। রূপম বিশ্বাস ওই এলাকার মৃত সুনীল বিশ্বাসের ছেলে। তিনি এক সন্তানের জনক।

গত শুক্রবার দিবাগত রাত দেড়টার সময় নিজ ঘর থেকে বেরিয়ে রূপম বিশ্বাস নিখোঁজ হন। এরপরদিন শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে তার লাশ বাড়ির পাশ্ববর্তী পুকুরে ভেসে ওঠে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ নেয়ামত উল্লাহ পিপিএম বলেন, শনিবার দুপুরে নিখোঁজের বিষয়ে থানায় একটি ডায়েরী করেছিলেন নিহতের পরিবার। বিকেলে স্থানীয় পুকুরে রূপম বিশ্বাসের লাশ ভেসে ওঠে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তে মৃত্যুর কারণ জানা যাবে।

নিহতের ভাই অনুপ বিশ্বাস জানান, রূপম বিশ্বাস চট্টগ্রাম নগরীতে সিএন্ডএফ ফার্মে চাকুরী করতেন। শুক্রবার রাত দেড়টার সময় তিনি ঘর থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর তার কোনো খোঁজ না পাওয়ায় থানায় ডায়েরি করেছিলাম। তবে পুকুর ঘাটে তার ব্যবহৃত মোবাইল ও জুতা দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে ডুবুরিদল পুকুরে তল্লাশি চালায়। এরপর বিকেলে পুকুরে ভাসতে দেখা যায় লাশ।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.