সিটি নিউজ ডেস্ক : পটিয়া কুসুমপুরা ইউনিয়নের ১,২,৩ ও ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এম.এজাজ চৌধুরী।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইফুল আলম জজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট এম. হোসাইন রানার সঞ্চালনায় প্রথম অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোঃ নাছির উদ্দীন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান টিপু, সদস্য সাহাবুদ্দীন, মোঃ নাছির উদ্দীন, দিদারুল আলম পিংকু, ইউনিয়ন আওয়ামীলীগ এর সহ-সভাপতি মাদাই চন্দ্র নাথ, মোঃ ইউসুফ (সও), ঈসা খান, হাজী কামাল, যুগ্ম সম্পাদক শফর আলী, সাংগঠনিক সম্পাদক বেলাল চৌধুরী, মোঃ মহসিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কোরবান আলী, দপ্তর সম্পাদক কাজী ফরিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রাশেদ, সদস্য মিজানুর রহমান সেহেল, কাজী জাকারিয়া, শফিকুল ইসলাম, মোঃ হারুন, মাইনুদ্দীন মাষ্টার, ওমর ফারুক, মোঃ ফোরকান, ডাঃ রফিক, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতিদের মধ্যে নুরুল আমিন, হাজী আলম, মোরশেদ জুনু, জসীম উদ্দীন তালুকদার, দিদারুল আলম, সাধারন সম্পাদকদের মধ্যে উপস্থিত ছিলেন আযম খান, সাইফুল ইসলাম, আযমগীর টিপু, আবুল কাসেম আকাশ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দীন সরোয়ার, সাধারণ সম্পাদক আবু তৈয়ব।
আরো উপস্থিত ছিলেন দিদারুল আলম, জাহাঙ্গীর আলম, মহিউদ্দীন রোহিত, জানে আলম, মহিউদ্দীন রাজিব, ফজল কাদের, মোঃ এমরান, আবু তৈয়ব রানা, আব্দুর রহমান প্রমূখ।
সম্মেলনে ১ নং ওয়ার্ডে হাজী শফিকুল ইসলামকে সভাপতি ও ডাঃ রফিকুল ইসলামকে সাধারন সম্পাদক, ২ নং ওয়ার্ডে নুরুল আমিনকে সভাপতি ও আযম খাঁনকে সাধারণ সম্পাদক, ৩ নং ওয়ার্ডে হাজী আলমকে সভাপতি ও হাফেজ মোঃ আইয়ুবকে সাধারণ সম্পাদক, ৪ নং ওয়ার্ডে মোঃ হাসেম কোম্পানীকে সভাপতি ও সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে প্রত্যেক ওয়ার্ডে ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করা হয়।
