বিএনপি নেতা আবু সুফিয়ানের পিতার ইন্তেকালে বিএনপির শোক

0

সিটি নিউজঃ  চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ানের পিতা আলহাজ্ব মাওলানা আবুল হাশেম আজ ১৮ সেপ্টেম্বর বুধবার সকাল ৯ টায় চান্দগাঁও আবাসিকস্থ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না ….রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বাদে আছর চান্দগাঁও আবাসিক বি- ব্লক জামে মসজিদে মরহুমের ১ম যানাজা অনুষ্ঠিত হয়। যানাজা নামাজে চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠন সহ বিভিন্ন রাজনৈাতক দলের নেতৃবৃন্দ ও নানান শ্রেণী পেশার হাজার হাজার মানুষ শরিক হন। যানাজার নামাজে ইমামতি করেন মরহুমের মেজ ছেলে বিএনপি নেতা আবু সুফিয়ান। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় চকরিয়া শাহারবিল কেন্দ্রীয় জামে মসজিদে ২য় যানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এদিকে মাওলানা আবুল হাশেমের মৃত্যুতে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান, আবদুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাছির উদ্দীন, গিয়াস উদ্দীন কাদের চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা বেগম রোজি কবির, গোলাম আকবর খোন্দকার, এস এম ফজলুল হক, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেন, সাধারন সম্পাদক আবুল হাশেম বক্কর, সংযুক্ত আরব আমিরাত বিএনপির সাধারণ সম্পাদক আবদুস সালাম তালুকদার এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মাওলানা আবুল হাশেম একজন সৎ, আদর্শবান, বিনয়ী ও ঈমানদার মানুষ ছিলেন। তিনি আজীবন মানুষের কল্যাণে খেদমত করে গেছেন। মানুষকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে সমাজকে আলোকিত করেছেন। একজন সজ্জন ব্যক্তি হিসেবে এলাকার সকলেই তাকে সম্মান ও শ্রদ্ধা করতেন। এ ধরনের সুন্দর মনের মানুষগুলোর চলে যাওয়া সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। নেতৃবৃন্দ বলেন, মাওলানা আবুল হাশেমের মৃত্যুতে তার পরিবার-পরিজনের মতো আমরাও গভীরভাবে ব্যথিত। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.