সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধিঃ চট্রগ্রামের পটিয়ায় বৃটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহিদ বীরকন্যা প্রীতিলতার ৮৭তম আত্মাহুতি দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
প্রীতিলতা ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি পংকজ চক্রবর্তীর সভাপতিত্বে এবং আজীবন সদস্য প্রবোধ রায় চন্দন এর সঞ্চালনায় এতে উদ্ধোধক ছিলেন আর্ন্তজাতিক অপরাধ ট্রাইবুনাল এর পাবলিক প্রসিকিউটার এডঃ রানা দাশগুপ্ত, প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার চট্টগ্রাম এর উপপরিচালক ইয়াসমিন পারভিন তিবরীজি, বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান ধলঘাট ইউপি চেয়ারম্যান রনবীর ঘোষ টুটুন প্রমুখ ।
এতে সকালে প্রীতিলতার আবক্ষ মূর্তিতে পুস্পস্তবক প্রদানের মধ্য দিবসের সূচনা হয়। দুপুরে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন প্রীতিলতা শুধু একজন নারী শহিদ নয় অসম মেধাবী একজন নারী ছিলেন। জীবনে তিনি প্রতিটি পরীক্ষায় প্রথম বিভাগে পাস করেছিলেন। তার জীবনগাঁথা ও আত্মত্যাগ আজকের প্রজন্মের জন্য অনুস্মরনীয়।
কেননা তিনি সেদিন নিজের জন্য নয় তার স্বদেশ ভূমিকে শক্রমুক্ত করার জন্য জীবনের ঝুকি নিয়েছিলেন। আজকের ভোগবাদী সমাজে তার মত ত্যাগী নারী বিরল। তারা তার নামে ধলঘাট গ্রামে ট্রাষ্ট গঠন এবং সরকার কর্তৃক ৪ কোটি ৩৬ লক্ষ টাকা ব্যয়ে কমপ্লেক্স ভবন নির্মান করে দেওয়ায় শেখ হাসিনার সরকারের প্রতি বিশেষ কৃতঙ্গতা জানান।
