সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়া থানাধীন জিরি ইউনিয়নের শিমু সুলতানা সুমি (১৭) নামের নবম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে। সে জিরি কৈয়গ্রাম মাদ্রাসার ছাত্রী।
আজ বুধবার (২৫ সেপ্টেম্বর ) সকালে মাটির ঘরের ছাউনির সঙ্গে তার গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করে পুলিশ।
পটিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, সুমি ৭ নম্বর ওয়ার্ড শেখপাড়ার নূর হোসেনের মেয়ে। ছোটবেলায় তার বাবা মারা গেছেন। সুমি ভাইদের সঙ্গে থাকতো। তারা চার ভাই, তিন বোন। এর মধ্যে দুই ভাই মারা গেছে। এক বোনের বিয়ে হয়েছে। সুমি সবার ছোট।
প্রেমঘটিত কারণে সুমি আত্মহত্যা করতে পারে বলে ধারণা করছে পুলিশ।
সকালে পুলিশ সুমির মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে। পরে বিকেলে মরদেহ থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
