সিটি নিউজঃ বন্দর নগরী চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানাধীন টেক্সটাইল মোড় এলাকা থেকে ১টি দেশীয় তৈরী এলজি ও ২ রাউন্ড কার্তুজসহ ২ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।
গ্রেফতারকৃত আসামীরা হলো শামছুল আলম প্রকাশ সাত্তার (৩২), পিতা- মৃত আব্দুল খালেক, মাতা- ছখিনা বেগম, সাং- মধ্যম নলুয়া, সোলাইমান সওদাগরের বাড়ী, ৩নং নলুয়া ইউপি, থানা- সেনবাগ, জেলা- নোয়াখালী, বর্তমানে শ্যামল ছায়া আ/এ, ওসমান সাহেবের কলোনী, বাসা নং- ০৫, নিচ তলা, থানা- বায়েজীদ বোস্তামী, জেলা- চট্টগ্রাম, ২) মোঃ নবী আলম প্রকাশ নবী (৩৩), পিতা- মোঃ সিরাজ, মাতা- আনোয়ারা বেগম, সাং- পূর্ব ধলই, মইন্যা পুকুর পাড়, আলী সেরাং এর বাড়ী, থানা- হাটহাজারী, জেলা- চট্টগ্রাম, বর্তমানে শ্যামল ছায়া আ/এ, ২নং রোডের মাথা, বাসা নং- ১৮, ওসমান সাহেবের কলোনী, থানা- বায়েজীদ বোস্তামী, জেলা- চট্টগ্রাম।
মঙ্গলবার মহানগর গোয়েন্দা (উত্তর) পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
