সুুজিত দত্ত, পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়ার ১০ মুক্তিযোদ্ধা বলেছেন, হঠাৎ করে এদেশ স্বাধীন হয়নি। জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে ও ত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে অনুপ্রাণিত হয়ে আমরা মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ি। বক্তরা বলেন তাই নতুন প্রজম্মকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সর্ম্পকে জানতে হবে। তারা আরোও বলেন স্বাধীনতা বিরোধীরা এখনও আমাদের দেশ বিরোধী নানা কর্মকান্ডে লিপ্ত রয়েছে। এব্যাপারেও শিক্ষার্থীদেরকে সজাগ থাকতে হবে।
আজ বুধবার (২ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের পটিয়া ইউনিয়ন কৃষি স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি র্শীষক প্রশ্নোত্তর পর্ব ও আলোচনা উপরোক্ত কথাগুলো বলেছেন।
বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মহসিন খাঁনের সভাপতিত্বে এবং শিক্ষক মো: আশরাফ ও ওমর ফারুকের সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, চৌধুরী মাহবুবুর রহমান, মো: ইসহাক, খায়ের আহমদ, ইসহাক মিয়া, আবু তাহের, দিল মোহাম্মদ, চন্দন কুমার দে, নাছির উদ্দিন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য নুরুল আলম, আলাউদ্দিন, জাহাঙ্গীর আলম, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: ইসমাইল প্রমূখ।
সকাল ১০টা থেকে বিদ্যালয়ের বিভিন্ন কক্ষে ১০টি গ্রুপে বিভক্ত হয়ে সপ্তম শ্রেণির প্রায় তিন শতাধিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি র্শীষক প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। ৪২টি প্রশ্নকে ১০জন মুক্তিযুদ্ধারা ১০ গ্রুপে হয়ে উত্তর দেন।
ু
