সিটি নিউজঃ বন্দর নগরী চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন সিনেমা প্যালেস মোড় এলাকা থেকে ১৫০০ পিস ইয়াবাসহ ০২ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।
গ্রেফতারকৃত আসামীরা হলো- মোঃ তারেক(২৬), পিতা-মোঃ ইদ্রিস, মাতা-মাজেদা বেগম, সাং-দলি ভিলা, শের আহম্মদের বাড়ী, থানা-লোহাগাড়া, জেলা-চট্টগ্রাম, ২) মোঃ আরিফুল ইসলাম(২৭), পিতা-মৃত আলকাজ শেখ, মাতা-হাসিনা বেগম, সাং-পঞ্চকরণ, মুন্সি বাড়ী, থানা-মোড়লগঞ্জ, জেলা-বাগেরহাট।
আজ বুধবার (২ অক্টোবর) মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন সিনেমা প্যালেস মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ১৫০০ পিস ইয়াবাসহ উক্ত আসামীদের গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
