নুরুল আলম চৌধুরীর পরিবারের খোঁজ নিলেন ওবায়দুল কাদের

0

সিটি নিউজ :  চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, রাষ্ট্রদূত, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব নুরুল আলম চৌধুরীর পরিবারের খোঁজ নিতে রোববার সকাল ১১টায় তার বাসভবনে যান বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সরকারের সড়ক, যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এসময় সেতুমন্ত্রী ওবায়দুল কাদেও বলেন, বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব নুরুল আলম চৌধুরীর ছিলেন আওয়ামীলীগের লক্ষ কান্ডারী। জীবনের শেষ সময় পর্যন্ত তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশের এক সাহসী সৈনিক হিসেবে কাজ করে গেছেন। ৭৫ পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করায় অনেক নেতাকর্মীকে কারাবরণ করতে হয়েছে। তাদের মধ্যে নুরুল আলম চৌধুরীর ছিলেন অন্যতম। এসময় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নুরুল আলম চৌধুরীর সন্তান সাকিবকে তার পিতার লালিত স্বপ্নকে বাস্তবায়িত করতে আওয়ামীলীগের রাজনিতিতে সক্রিয় হওয়ার আহবান জানান। এসময় চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামীলীগ নেতা কায়সাদুজ্জামান খান ফারুকসহ উত্তর জেলা আওয়ামীলীগ নেতারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.