চট্টগ্রামে স্বপ্নযাত্রীর “জয় বাংলা” এ্যাওয়ার্ড প্রাপ্তির বর্ষপূর্তি উদযাপন
সিটি নিউজ ডেস্ক : গরীব অসহায়দের মাঝে ফুডব্যাংকের খাবার বিতরণের মাধ্যমে সামাজিক, মানবিক,স্বেচ্ছাসেবী ও যুবউন্নয়নমূলক সংগঠন স্বপ্নযাত্রী ফাউন্ডেশন এর ব্যতিক্রমী ও মানবিক কার্যক্রমের মাধ্যমে এ্যাওয়ার্ড প্রাপ্তির বর্ষপূর্তি উদযাপন করা হয়। স্বপ্নযাত্রীর সদস্যদের নিজস্ব অর্থায়নে গরীব অসহায়দের মাঝে খাবার বিতরন কর্মসূচি স্বপ্নযাত্রী ফুডব্যাংকের ৬৫তম ইভেন্টের মাধ্যমে মঙ্গলবার ২৯ অক্টোবর নগরীর মিসকিন শাহ এর মাজার প্রাঙ্গনে এই বর্ষপূর্তি উদযাপন করা হয়। উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চসিক মাননীয় প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী।

২০১৮সালে সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদানের জন্য সিআরআই ও ইয়ংবাংলা কতৃক প্রদত্ত জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড অর্জন করে দেশসেরা মানবতাবাদী এই সংগঠন। ২০১৬ সালে আনোয়ারার মালঘর গ্রামের ১০জন তরুনের হাত ধরে প্রতিষ্টিত এই সংগঠন বিগত ৪বছরে প্রায় ৩শতাধিক মানবিক ও সামাজিক কার্যক্রম সম্পন্ন করে। স্বপ্নযাত্রী ফুডব্যাংকের ৬৫ইভেন্টের মাধ্যমে প্রায় ৪হাজার২০০ মানুষের মুখে এক বেলা খাবার তুলে দেয়া হয়, ৮টি ব্লাড ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় ৪হাজার ৫০০ মানুষের বিনামূল্যে নিজের রক্তের গ্রুপ জানিয়ে দিতে সক্ষম হয়।
এ সংগঠনের সদস্যদের মাধ্যমে সারাদেশে এই পর্যন্ত প্রায় ২০০০জন রোগীকে বিনামূল্যে রক্তের জোগান দেয়া সম্ভব হয়। এছাড়া রয়েছে রাঙামাটির আলফেসানী স্কুলে চট্টগ্রাম বিভাগের প্রথম মহানুভবতার দেয়াল, ২বছর ধরে চলমান ৫০জন ছাত্রের বিনামূল্যে নিয়মিত পাঠদানকারী প্রতিষ্টান স্বপ্নযাত্রী বিদ্যাপীঠ ১ যা রাঙামাটির শান্তি নগরে অবস্থিত, আনোয়ারায় রয়েছে দুইটি ফ্রি ব্লাড ক্যাম্প বুথ।
ভিক্ষুক থেকে ক্ষুদ্র ব্যবসায়ীতে রুপান্তর করা স্বাবলম্ভী প্রজেক্ট১ যা নগরীর ঝাউতলায়। আনোয়ারা,চট্টগ্রাম মহানগর, রাঙামাটি, নারায়নগঞ্জ, সীতাকুন্ড এবং চন্দনাইশ শাখা মিলে মোট ৫০০জন সদস্য ও স্বেচ্ছাসেবক নিয়মিত মানবিক কাজ করে যাচ্ছে এই সংগঠনের ব্যানারে। প্রাকৃতিক দূর্যোগে ত্রান বিতরন , চিকিৎসা সহায়তা, শিক্ষা সহায়তা, ঈদ বস্ত্র বিতরণ, শীতবস্ত্র বিতরণ, ইফতার সামগ্রী বিতরন, প্রতিবন্ধী সহায়তা, বিবাহ সহায়তা, বৃক্ষ রোপণ, পরিবেশ সংরক্ষন,রচনা-চিত্রাংকন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগীতা,দিবস উদযাপন, জঙ্গী, মাদক, হত্যা, খুন ও ধর্ষন বিরোধী সচেতনতামূলক কর্মসূচী এই সংগঠনের ধারাবাহিক কার্যক্রমের অংশ বিশেষ। সংগঠনের তৃতীয় প্রতিষ্টাবার্ষিকীতে ২৩জন সাদা মনের মানুষকে স্বপ্নযাত্রী এ্যাওয়ার্ড প্রদান করা হয়।
আজকের ৬৫তম ইভেন্টে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বপ্নযাত্রীর শুভাকাঙ্ক্ষী বিজয় একাত্তরের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মহানগর নারী নেত্রী শাহানা বেগম, নারী নেত্রী জাহানারা আরজু,জয় বাংলা মাল্টিমিডিয়ার সাধারন সম্পাদক জনি বড়ুয়া,এসএনটিভির নয়ন এবং স্বাধীনতা ৭১টিভির জুনায়েদ।
স্বপ্নযাত্রী পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্টাতা সভাপতি কামাল হোসেন, সহ-প্রতিষ্ঠাতা এবং অর্থ সম্পাদক নাইম হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ রিয়াদ, স্বপ্নযাত্রী ফাউন্ডেশন আনোয়ারা শাখার সভাপতি কাজী আবু ফয়েজ,সহ-সাংগঠনিক সম্পাদক রিমন চৌধুরী, সদস্য মোঃ ওয়াসিম,চট্টগ্রাম মহানগর শাখার সহ-সভাপতি আবু তাহের,যুগ্ন সাধারন সম্পাদক আবিদ বিন হারুন, দপ্তর সম্পাদক শাফায়েত রায়হান শিহাব- দপ্তর সম্পাদক, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল আলম, ফুডব্যাংক লিডার জাদুরাজ নাইম,পরিবেশ ও সচেতনতা বিষয়ক সম্পাদক মঈন উদ্দীন জনি, সদস্য
শরিফুল আজাদ,জুনায়েদ হোসেন,মোঃ জসিম উদ্দীন, সালাহউদ্দীন মানিক,ইখতিয়ার মাহমুদ,স্বপ্নযাত্রী সীতাকুন্ড শাখার সাংগঠনিক সম্পাদক কায়ছার হামিদ , স্বপ্নযাত্রী চন্দনাইশ শাখার সদস্য মিজান এইচ রিয়াদসহ অন্যান্য সদস্যবৃন্দ।
অতিথিরা এমন মহতী কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন এবং সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।প্রধান অতিথি বলেন বর্তমান যুব সমাজ যেখানে নানা অপরাধে জড়িত হয়ে নৈতিক অধপতনে নিমজ্জিত সেখানে স্বপ্নযাত্রীর মানবিক কার্যক্রম ও তরুনদের অংশগ্রহন দেখে আমি আনন্দিত। এই তরুনরাই পারবে আগামীর সুন্দর বাংলাদেশ উপহার দিতে।
