চুরি যাওয়ার ৪ মাস পর মায়ের কোলে শিশু মো. আলী

0

সিটি নিউজঃ চট্টগ্রাম নগরী থেকে চুরি হওয়া ২মাস বয়সী শিশু ৪মাস পর মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে কোতোয়ালী থানা পুলিশ। নগরীর রিয়াজ উদ্দিন বাজার আমতল থেকে গত ২৭ মে চুরি হয় শিশু মো. আলী। দীর্ঘ ৪ মাসে ৪দিন পর কোতোয়ালী থানা পুলিশ নগরীর পল্টন রোডস্থ জনৈক পবন কান্তি নাথের বাসা থেকে উদ্ধার করে।

কোতোয়ালী পুলিশ সূত্রে জানা গেছে, মোঃ আফসার প্রঃ জাফর সাদেক (৩৫) নামে একজন অপরিচিত একজন ব্যক্তি গত ২৬ মে বিকেলে সাড়ে ৫টার সময় নগরীর কাজির দেউড়ী এলাকায় চুরি যাওয়া শিশু মো. আলীর মা ভিক্ষুক শেফালী বেগমকে কাপড় কিনে দেওয়ার লোভ দেখিয়ে রিয়াজউদ্দিন বাজার তিনপুলের মাথায় নিয়ে গিয়ে একটি হোটেলে খাবার খাওয়ায়।

পরে ওখান থেকে আমতলের দিকে রওনা দেয়। পথিমধ্যে শেফালি বেগম এক দফা বমি করে। বমি করার পর সাদেক তাকে পাশের সফিনা মার্কেটের দোতলায় গিয়ে মুখ ধূয়ে আসতে বলে। কথামতো শেফালি সরল বিশ্বাসে তার বাচ্চাটাকে সাদেকের হাতে দিয়ে মার্কেটের ভিতর চলে যায়। এরমধ্যে শিশু মো. আলীকে নিয়ে সাদেক সটকে পড়ে। শেফালী এসে তার বাচ্চা ও ওই ব্যক্তিকে না দেখে কান্নায় ভেঙ্গে পড়ে। পরে স্থানীয় কোতোয়ালি থানায় গিয়ে থানার ওসি মো. মহসীনকে ঘটনা বলে। ওসি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং-০৩) এর ৬(২) ধারায় একটি মামলা নেন। মামলা নং-১১১, তাং-২৮/০৫/১৯ইং।

পরবর্তীতে রিয়াজ উদ্দিন বাজারের তিন পুল ও সাফিনা মার্কেটের সিসিটিভি ফুটেজ দেখে ইকবাল হোসেন নামে এক আসামীকে গ্রেফতার করে। তার দেওয়া স্বীকারোক্তি মতে চট্টগ্রাম মহানগর ও জেলার বাচ্চা চুরি চক্রের মূল হোতা মোঃ আফসার প্রঃ জাফর সাদেক (৩৫)কে গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার বিকেলে কক্সবাজারের কলাতলী এলাকা হতে গ্রেফতার করা হয়।

আসামী মোঃ আফসার প্রঃ জাফর সাদেক (৩৫) এর দেওয়া তথ্য মোতাবেক বাচ্চা গুলো চুরি করার পর ধৃত আসামী পারভীন আকতার (৩০) এর নিকট চুরি করা বাচ্চা বিক্রয়ের আগ পর্যন্ত লালন পালন করার জন্য রাখা হতো। পারভিনকে আকতারকে গতাকাল শনিবার রাতে বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন সৈয়দপাড়া এলাকা হইতে গ্রেফতার করা হয়।

আসামী মোঃ আফসার প্রঃ জাফর সাদেক (৩৫) বাচ্চা চুরির পর কার নিকট বিক্রয় করবে অথবা কে বাচ্চা নিবে এই মধ্যস্থতাকারী ব্যক্তি সুজিত কুমার নাথ (৪৫) কে গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে নগরীর পাঁচলাইশ থানাধীন ন্যাশনাল হাসপাতালের সামনে হতে গ্রেফতার করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে চুরি যাওয়া ভিকটিম মোহাম্মদ আলী (২ মাস) কে দামপাড়া পল্টন রোড এলাকা হতে জনৈক পবন কান্তি নাথ (৪২) এর বাসা হতে আজ রবিবার ভোর রাত সাড়ে ৩টার সময় উদ্ধার করে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসীন জানান, গ্রেফতারকৃত সবাই শিশু পাচারের সাথে জড়িত। নগরীর বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিক থেকে বাচ্চা চুরি করে বিক্রয় করে দিতো। এদের বিরুদ্ধে নগরী সহ জেলার বিভিন্ন থানায় বিভিন্ন অপরাধে মামলা রয়েছে। তারা নগরীর বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চাকরী করে কৌশলে শিশু চরি করে বিক্রয় করার মতো অপরাধে জড়িত।

গ্রেফতারকৃত আসামীরা হলো- মোঃ আফসার প্রঃ জাফর সাদেক (৩৫), পিতা-মৃত আব্দুস সোবহান, মাতা-আনোয়ারা বেগম, সাং-পূর্ব গাটিয়া ডাঙ্গা, হাঙ্গরমুখ, আনিস বাড়ী, শাহ জাহান সাহেবের বাড়ীর পার্শ্বে, ০৫ নং ওয়ার্ড, পোঃ-গাটিয়াডাঙ্গা, ৩ নং নলুয়া ইউপি, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম, পারভীন আকতার (৩০), স্বামী-আবুল বশর, পিতা-দীল মোহাম্মদ, মাতা-রহিমা বেগম, সাং-পিতার বাড়ী-সৈয়দনগর, করিম সওদাগরের বাড়ী, মসজিদ কমিটির বাড়ী, দীল মোহাম্মদের বেড়ারঘর, থানা-বায়েজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম, স্বামী বাড়ী-সেনেরহাট, শামসুমাস্টারের বাড়ী, থানা-লোহাগাড়া, জেলা-চট্টগ্রাম, সুজিত কুমার নাথ (৪৫), পিতা-অনন্ত মোহন নাথ, মাতা-মৃত ননী বালা নাথ, সাং-পশ্চিম গৈড়ালা, রমনি নাথের বাড়ী, ১ নং ওয়ার্ড, ১০নং ধলঘাট ইউপি, ডাকঘর-গৈড়লা, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম,বর্তমানে-টেকনোলজিস্ট, রেডিওলজি বিভাগ, ন্যাশনাল হাসপাতাল ও সিগমা ল্যাব লিঃ, মেহেদীবাগ, থানা-চকবাজার, জেলা-চট্টগ্রাম।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.