গ্রামের বাড়ী ছেড়ে শহরমুখী নগরবাসী

0

ঢাকা অফিস  :     ঈদের ছুটি শেষে গ্রামের বাড়ী ছেড়ে এবার শহরমুখী হতে শুরু করেছে নগরবাসী। ঈদের সরকারি ছুটির শেষে রোববার থেকে খুলবে অফিস-আদালত।

তাই যাদের অতিরিক্ত ছুটি নেয়া নেই তারা ফিরছেন ঢাকা। রোববার ভোর থেকেই ফিরে আসা মানুষদের দেখা মিললো রাজধানীর রাস্তায়।

তবে যাওয়ার সময় যে দুর্ভোগ তাদের পোহাতে হয়েছে ফেরার পথে সে রকম কোনো দুর্ভোগ পোহাতে হয়নি বলে স্বস্তির কথা জানান রাজধানীতে ফেরা মানুষগুলো।

চট্টগ্রাম এবং রাজধানীর রেলষ্টেশন,  মহাখালী ও গাবতলী বাস টার্মিনালে দেখা যায়, ছোট-বড় লাগেজ নিয়ে যাত্রীরা  নামছেন। রাত বাকি থাকতেই টার্মিনালে পৌঁছে যাওয়ায় ভোরের আলোর অপেক্ষায় থাকতে দেখা যায় অনেককে। অনেকে আবার বাসায় পৌঁছাতে সিএনজি অটোরিকশা বা রিকশার সাহায্য নিচ্ছিলেন।

কিন্তু বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের পাশাপাশি দ্বিগুন ভাড়া আদায় করা হয়েছে বলে অভিযোগ করেন যাত্রীরা।

যাওয়া কিংবা আসা যেমনই হোক না কেন, কয়েকদিন পরেই ব্যস্ত নগরজীবনে ফিরতে হবে সবাইকে। ইট পাথরের সে জীবন থেকে ক্ষণিকের মুক্তি পেতেই সবাই ছুটে যান বাড়ির পানে, নাড়ির টানে।

যাওয়ার পথে কিছুটা দুর্ভোগ পোহাতে হলেও এবার তুলনামূলক সড়ক দুর্ঘটনা কম হওয়ায় সন্তোষ প্রকাশ করেন যাত্রীরা।

এদিকে মানুষের ফিরতি যাত্রার নিরাপত্তায় মহাসড়কগুলোতে পুলিশি পাহারার কথা জানালেন যাত্রীরা। তারা বলেন, রাতে বিভিন্ন স্থানে পুলিশের দেখা মিলেছে। রাজধানীর বিভিন্ন স্থানেও দেখা মেলে টহল পুলিশের। ফাঁকা সড়কগুলোতে গতিরোধ করার ব্যবস্থাও চোখে পড়ে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.