আন্তর্জাতিক ডেস্কঃ আফ্রিকার দেশ কঙ্গোয় ১৭ জন যাত্রী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। গতকাল রবিবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর গোমাতে এ ঘটনা ঘটেছে। এতে ১৭ জনই নিহত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
বিমানটির সব আরোহীর মৃত্যু হয়েছে কিনা তা তাৎক্ষনিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে প্রাদেশিক গভর্নর জানিয়েছেন।
নর্থ কিভু প্রদেশের গভর্নর এনজানজু কাসিভিতার দপ্তর জানিয়েছে, বিজি বি নামের একটি প্রতিষ্ঠান ওই বিমানটি পরিচালনা করত। বেনি শহরগামী বিমানটি উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়েছে।
কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা জানা যায়নি।
