বক্সিহাটে যুবলীগ,ছাত্রলীগের উদ্যোগে মহিম উদ্দিনের স্মরণ সভা
সিটি নিউজঃ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর সাবেক উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক ও ওমরগনি এম. ই.এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদ এর সাবেক ভিপি শহীদ ছাত্রনেতা “মহিম উদ্দিনের ১৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ৩৫ নং বক্সিহাট ওয়ার্ড যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১ টায় খাতুনগঞ্জস্থ আমিন মাকের্ট ২য় তলায় দলীয় কার্যালয়ে স্মরণ সভা ৩৫ নং বক্সিহাট ওয়ার্ড যুবলীগ নেতা সাইদ হোসেন সোহেলের সভাপতিত্বে এবং যুবলীগ নেতা আমীরুল কবির সুমনের সঞ্চলনায় অনুষ্ঠিত হয়।এতে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, ৩৫ নং বক্সিরহাট ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এমদাদুল হক রায়হান।
বক্তব্য রাখেন, যুবলীগ নেতা জাহেদুল ইসলাম, আলী আহমদ, মোঃ পেয়ারু,জিকু শাহ,ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ সাইফুল, ওমরগনি এম,ই,এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ ও ৩৫ নং বক্সির হাট ওয়ার্ড ছাত্রলীগ যুগ্ন আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান, বাকলিয়া কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মোঃ আজমীর শাহ প্রমুখ। পরে শহীদ ছাত্রনেতা “মহিম উদ্দিনের কবর জিয়ারত ও পুষ্প অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
