চট্টগ্রামে আওয়ামী লীগের সম্মেলনে ধাওয়া-পাল্টা ধাওয়া

0

সিটি নিউজঃ চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হওয়ার আগেই কথা কাটাকাটি, চেয়ার ছোঁড়াছুড়ি ও পরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দুই সম্পাদক পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।

জানা যায় সকাল সাড়ে ৯ টা। লালদিঘী ময়দানে নেতাকর্মীরা জড়ো হচ্ছিল। এঘটনায় চট্টগ্রাম উত্তরের বিভিন্ন জায়গা থেকে আসা নেতাকর্মীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে হস্তক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আজ শনিবার সকালে নগরের লালদিঘি ময়দানে এ ঘটনা ঘটে। জানা গেছে, সাধারণ সম্পাদক পদে দুইজন পদপ্রত্যাশী আতাউর রহমান ও গিয়াস উদ্দিন গ্রুপের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে চেয়ার ছোঁড়াছুঁড়ির ঘটনা ঘটে।

পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী আতাউর রহমান আতা ও গিয়াস উদ্দিন দুইজনই মীরশ্বরাই উপজেলার। আতাউর রহমান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের অনুসারী ও গিয়াস উদ্দিন মোশাররফ হোসেনের বিরোধী পক্ষ হিসেবে পরিচিত।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.