বিশ্ব মানবাধিকার দিবসঃ ১০ ডিসেম্বর আইন ও অধিকার সংস্থার র্যালি
সিটি নিউজঃ “বিপন্ন মানবতার পাশে আমরা” এই প্রত্যয়ে আগামী ১০ ডিসেম্বর, মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় চট্টগ্রাম প্রেস ক্লাবের কনফারেন্স হলে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার সংগঠন- আইন ও অধিকার সংস্থার উদ্যোগে এক আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়েছে ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিমান সমাজবিজ্ঞানী, দেশের বরেণ্য শিক্ষাবিদ, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সন্মানিত ভিসি প্রফেসর ড. অনুপম সেন মহোদয় ।
এতে বিশিষ্ট শিক্ষাবিদ, আইনজীবী, সাংবাদিক, পেশাজীবি, ব্যবসায়ীসহ মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
এ উপলক্ষে বীর চট্টগ্রাম মঞ্চের কনফারেন্স রুমে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট উত্তম কুমার দত্তের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন সামাজিক সংগঠনে প্রতিনিধি ও পেশাজীবি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উক্ত মানবাধিকার দিবসের অনুষ্ঠানে সকলের সবান্ধব উপস্থিতি একান্তভাবে কামনা করেছেন।
