সিটি নিউজঃ চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ার মিয়াখান নগর এলাকায় একটি ওষুধের দোকানে আগুন লেগে পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এসআই মেডিকেল নামের ওষুধের দোকানটিদে আগুন লাগে। এতে প্রায় ৫ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে জানালেন দোকনটির মালিক সারওয়ার হোসেন। গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে আকবর শাহ থানা এলাকার নজরুল ইসলামের ভবনের বৈদ্যুতিক মিটারে আগুন লেগে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক গোলযোগ থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. জসীম উদ্দীন জানান, বাকলিয়ায় সারওয়ার হোসেনের মালিকানাধীন ওষুধের দোকানে আগুন লাগার খবর পেয়ে চন্দনপুরা ও নন্দনকানন ফায়ার স্টেশনের ৪টি গাড়ি পাঠানো হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।
অগ্নিকাণ্ডে প্রায় সাড়ে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এদিকে আকবরশাহ থানা এলাকায় আগুন লাগার খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে ২টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
