বন্দরটিলায় স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামী আটক

0

সিটি নিউজঃ চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় জেসমিন আক্তার (২৪) নামে এক গৃহবধূকে গলা টিপে হত্যা করেছে স্বামী আব্দুর রাজ্জাক। পুলিশ স্ত্রী হন্তারক স্বামী আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে। গত শুক্রবার রাতে বা ভোরে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

আজ শনিবার (২১ ডিসেম্বর) সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে এবং আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে।

ইপিজেড থানার ওসি (তদন্ত) মো. ওসমান গণি বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে বা ভোরের দিকে জেসমিনকে বালিশ চাপাদিয়ে অথবা গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে তার স্বামী আব্দুর রাজ্জাককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে একবার একেক রকম তথ্য দিচ্ছে।

স্থানীয় এলাকাবাসীরা জানান, ভোর রাতে দিকে রাজ্জাক নিজেই তার স্ত্রীকে হত্যার পর সকালে থানায় গিয়ে বলে যে কে বা কারা তার স্ত্রীকে রাতে ঘুমের মধ্যে হত্যা করেছে। তার আচরন ও কথাবার্তায় সন্দেহ হলে পুলিশের জেরার মুখে সে নিজেই স্ত্রীকে হত্যার বিষয়টি স্বীকার করে। পরে পুলিশ রাজ্জাক ও তার একবোনসহ ৩ জনকে থানায় নিয়ে যায়।

জানাগেছে, নিহত জেসমিনের আগে একবার বিয়ে হয়েছিল সে স্বামী মারা যাওয়ার পর রাজ্জাকের সাথে তার দ্বিতীয় বিয়ে হয়। আগের সংসারে তার একটি ছেলে সন্তান আছে। সে সন্তান থাকে নানীর কাছে ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.