বিউবো প্রকৌশলী শামসুল আলম চৌধুরী’র ইন্তেকাল

0

সিটি নিউজঃ হাটহাজারী উপজেলার অন্তর্গত ধলই গ্রামের ৫নং ওয়ার্ডের মোহাম্মদ জামান চৌধুরী প্রকাশ মাইর্দ্দা চৌধুরী বাড়ি নিবাসী বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত প্রকৌশলী শামসুল আলম চৌধুরী (৮৪) ইন্তেকাল করেন (ইন্না——রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ পুত্র, ২ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে যান।

মঙ্গলবার বাদ আছর মরহুমের নিজ বাড়ি প্রাঙ্গণে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। নামাযে জানাযায় উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক মাঈনুদ্দিন, মহানগর আওয়ামী লীগের নেতা তৌহিদুল আনোয়ার, চট্টগ্রাম মহানগর যুবলীগ সদস্য শেখ নাছির আহমেদ, ধলই ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর জামান (সিআইপি), সাবেক চেয়ারম্যান শাহদাত হোসেন, এজাহার মিয়া চৌধুরী, হারুনুর রশিদ, মতিভা-ার দরবার শরীফের সাজ্জাদানশিন মুহাম্মদ হারুন শাহ্, মুহাম্মদ আনোয়ার শাহ্, মুহাম্মদ আলমগীর শাহ্, গাউসুল আজম মাইজভা-ার রওজা শরীফের খাদেম মুহাম্মদ আইয়ুব আলী, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভা-ারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক অধ্যাপক মেজবাউল আলম শৈবাল, হাটহাজারী উপজেলা শাখার সহ-সভাপতি নুরুল আনোয়ার চৌধুরী, চট্টগ্রাম লোকাল ও ডেমু ট্রেন যাত্রী কল্যাণ সমিতির উপদেষ্টা এড. ফয়জুল ইসলাম, সভাপতি শওকত হোসেন, সহ-সভাপতি জসিম উদ্দিন, হযরত শাহজাহান শাহ্ (রহঃ) মাজার কমিটির সাধারণ সম্পাদক মাওলানা নুরুল আলম চৌধুরী,

কাটিরহাট এম.আই ফাযিল মাদ্রাসার শিক্ষকবৃন্দ, জামান চৌধুরী ফোরকানিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা আবুল মনছুর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। মরহুম পিতার জীবদ্দশায় আচরণের ভুলত্রুটির জন্য ক্ষমা চেয়ে ও রুহের মাগফিরাত কামনায় বক্তব্য রাখেন- মরহুমের পরিবারের পক্ষে জ্যেষ্ঠপুত্র বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগ (সিবিএ-নন সিবিএ) বন্দর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভা-ারী (শাহ এমদাদীয়া) ধলই দায়রা শাখার সভাপতি শাখাওয়াত হোসেন চৌধুরী। নামাজে জানাযার ইমামতী করেন মরহুমের আরেক পুত্র মাওলানা শহিদুল ইসলাম চৌধুরী, মুনাজাত পরিচালনা করেন মাওলানা মুহাম্মদ সালাউদ্দিন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.