সিটি নিউজঃ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নারী কল্যাণ সমিতির (পুনাক) পক্ষ থেকে বন্দর নগরীর শিরীষতলায় এতিম দুঃস্থ, গরীব শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
আজ বুধবার (২৫ ডিসেম্বর) সকালে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মির্জা মাহবুবা মোস্তাফা, সভাপতি, পুনাক, সিএমপি, চট্টগ্রাম। এসময় সেখানে পুলিশ নারী কল্যাণ সমিতির সহ-সভানেত্রীসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
