অটোরিকশা থামিয়ে ডাকাতি

0

সিলেট:  সিলেটের সালুটিকর-গোয়াইনঘাট রোডে একটি সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের ছুরিকাঘাতে এক পুলিশ কনস্টেবলসহ দুই ব্যবাসীয় আহত হয়েছে।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে সালুটিকর-গোয়াইনঘাট রোডের নন্দিগাঁও ইউনাটেড বিকস ফিল্ডের পাশে এ ঘটনা ঘটে। তাদেরকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- উপজেলার তোয়াকুল ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের বাসিন্দা পুলিশ কনস্টেবল শরিফ উদ্দিন, নন্দিগাঁও ইউনিয়নের মানাউড়া গ্রামের বাসিন্দা মাছ ব্যবসয়ী চিত্ররঞ্জন সরকার ও লুৎফুর রহমান।

আহত পুলিশ কনস্টেবল শরিফ মৌলভীবাজার থানায় কর্মরত রয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত ১১টার দিকে সালুটিকর থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি অটো গোয়াইনঘাটের উদ্দেশে যাত্রা করে। অটোরিকশাটি নন্দিগাঁও ইউনাটেড বিকস ফিল্ডের কাছে যাওয়া মাত্র একদল ডাকাত ওই অটোটি গতিরোধ করে। এ সময় অটোযাত্রীদের ছুরিকাঘাত করে তাদের মোবাইল ফোন, নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পুলিশ কনস্টেবল শরিফের আইডি কার্ডও ছিনিয়ে নিয়ে গেছে ডাকাতরা। ডাকাতি শেষে তারা একটি ইঞ্জিন নৌকা দিয়ে পালিয়ে গেছে বলে জানিয়েছে স্থানীয়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ এসআই আব্দুল মোতালিব।

তিনি জানান, ওই রোডে সব সময় পুলিশ ডিউটি করে। কিন্তু ডিউটিরত পুলিশ সদস্যরা রাতের খাবার খেতে যাওয়াতে ডাকাতির ঘটনা ঘটেছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.