বাংলাদেশে বছরে দুই হাজার জন মারা যায় জলাতঙ্কে

0

সিটিনিউজবিডি : বাংলাদেশে বছরে দুই হাজার জন মারা যায় জলাতঙ্কে রোগে । সারা বিশ্বে এ সংখ্যা ৫৫হাজার। তবে সচেতনতা এ রোগ থেকে মানুষকে বাঁচাতে পারে বলে মন্তব্য করেছেন চিকিৎসকরা।

সোমবার দুপুরে বিশ্ব জলাতঙ্ক রোগ দিবস উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবে জেনারেল হাসপাতাল আয়োজিত সেমিনারে এসব তথ্য জানান বক্তারা।

সেমিনারে বক্তারা বলেন, কুকুর বা অন্য কোন প্রাণী কামড়ালে দ্রুত হাসপাতাল বা যেখানে এই রোগীর চিকিৎসা দেওয়া হয় সেখানে গেলেই বিপদ মুক্ত হওয়া যায়।

বক্তারা বলেন, কুকুর বা অন্যান্য বিষাক্ত প্রাণী কামড় দিলে ক্ষত স্থানে সাবান দিয়ে ১৫-২০ মিনিট ধৌত করতে হবে। এরপর হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেবেন। শুধু কুকুর নয়, অন্যান্য প্রাণী কামড় দিলেও জলাতঙ্ক রোগ হতে পারে।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরফরাজ খান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র জোবায়রা নার্গিস খান, চট্টগ্রাম বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. আলাউদ্দিন মজুমদার, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মো. আজিজুর রহমান সিদ্দিকী, পরিবার পরিকল্পনা চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক সুব্রত কুমার চৌধুরী।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.