সিটি নিউজঃ চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মোছলেম উদ্দীন আহমদ বলেছেন, আমরা মুক্তিযুদ্ধের চেতনা ও সাম্প্রদায়িক সম্প্রীতির স্বদেশভূমি দেখতে চাই। দারিদ্রমুক্ত, মর্যাদাশীল ও মানবিক বাংলাদেশ গড়তে চাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে।
তিনি বলেন, বর্তমান সরকারের শাষণামলে বাংলাদেশ অপধারা হতে মুক্ত হয়ে সঠিক ধারায় আসতে পেরেছে। আজ স্বাক্ষরতার হার বেড়েছে, অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে, বিদ্যুৎ-এ বৈপ্লবিক পরিবর্তন হয়েছে, মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে, বেতন বৃদ্ধি, বিভিন্ন ভাতা প্রদান, তথ্য প্রযুক্তি সুবিধা, দূর্নীতি হ্রাস, দ্বিগুণ খাদ্যশষ্য উৎপাদন, স্বাস্থ্য সেবা দোরগোরায় নিয়ে যাওয়া, মাদক, সন্ত্রাস বিরোধী কার্যক্রমে গতি আনা ও মেগাপ্রজেক্ট গুলোর সুফল পাওয়ায় দেশ অন্ধকার হতে আলোয় ফুটে উঠেছে। এসব কিছুই সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফল নেতৃত্বের কারনে।
তিনি আজ ১ জানুয়ারি বুধবার দুপুর ২টায় ৩ নং পাঁচলাইশ ওয়ার্ডে নৌকার পক্ষে গণ-সংযোগকালে এসব কথা বলেন।
তিনি বলেন, আগামী জাতীয় সংসদ উপ-নির্বাচনে নৌকার পক্ষে যে গণ-জোয়ার সৃষ্টি হয়েছে তা কাজে লাগাতে হবে। নৌকা এদেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে প্রেরণার উৎস। নৌকা মানে জনগনের কল্যাণ, অধিকার প্রতিষ্ঠা, দেশের মর্যাদা বৃদ্ধি, সাম্প্রদায়িক শক্তির পিছু হঠা। নৌকার বিজয় হলে দেশ ও জনগণের বিজয় হবে।
কারণ নৌকা এ দেশের জনগণের সাথে কখনো বেঈমানি করেনি। মনে রাখতে হবে জনগণের প্রত্যাশা পূরনই রাজনীতি, জনগণের বিশ্বাসের সাথে একাত্মতা করে চলাই রাজনীতি। এই রাজনীতিকেই শেখ হাসিনা এগিয়ে নিতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। তাঁর হাতকে শক্তিশালী করাই আওয়ামী রাজনীতি পরিবারের প্রতিটি সদস্যের প্রধান কর্তব্য।
এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ শ্রম সম্পাদক খোরশেদ আলম, কাউন্সিলর আলহাজ্ব কফিল উদ্দিন, পাঁচলাইশ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুস শাকুর ফারুকী, শিল্পপতি মো: এমরান, আবদুল নবী লেদু, মো: রফিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।
